News Flash

  • Home
  • Uncategorized
  • ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত নির্বাসিত ডেভিড ওয়ার্নারের
Image

ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত নির্বাসিত ডেভিড ওয়ার্নারের

সিডনি, ৩১ মার্চ (হি.স.) : একবছরের নির্বাসন কাটিয়ে ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন বল বিকৃতিকান্ডে নির্বাসিত অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার৷ শনিবার সকালে সাংবাদিক সম্মেলন করেবল বিকৃতিকান্ডের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেন অস্ট্রেলিয়ার বরখাস্ত সহঅধিনায়ক৷ সাংবাদিক সম্মেলনেই চোখের জল ধরে রাখতে পারেননি নির্বাসিত বাঁ-হাতি অজি ওপেনার৷ শুধু তাই নয় একবছরের নির্বাসনের পর আর অস্ট্রেলিয়ার হয়ে না ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন ওয়ার্নার৷
স্টিভ স্মিথ-ড্যারেন লেম্যানের পর এবার ক্রিকেটবিশ্বের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়লেন ডেভিড ওয়ার্নার৷ এদিন সাংবাদিক সম্মেলনে কাঁদতে কাঁদেত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওয়ার্নার বলেন, ‘একবছর পরে নির্বাসনে থেকে মুক্তি পেলেও আমার ক্রিকেট খেলা নিয়ে সংশয় থাকবেই৷’ সাংবাদিক সম্মেলন শেষে এরপর টুইটে ওয়ার্নার লিখেছেন, ‘অনেক প্রশ্নের উত্তরই দিতে পারলাম না৷ সময়ই সব উত্তর দিয়ে দেবে৷’ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিকেটের সঙ্গে প্রতারণার জন্য বারবার ক্ষমা চেয়ে নেন তিনি৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সম্মান ফেরাতে সবরকম চেষ্টা করবেন বলেও জানিয়েছেন তিনি৷ কেপটাউন টেস্টে বল বিকৃতিতে মদত দেওয়ায় সারা জীবন অনুতপ্ত থাকবেন বলে জানিয়েছেন অজি বাঁ-হাতি ওপেনার৷
ক্ষমা চাইলেও কেপটাউন টেস্টের তৃতীয় দিনে বল বিকৃতির পরিকল্পনা কার ছিল সেই নিয়ে একবারের জন্যও মুখ খোলেননি বরখাস্ত সহঅধিনায়ক৷ শুধু নিজের অপরাধ মাথা পেতে নেমে নিয়ে ক্ষমা চেয়ে বলেছেন, ‘সহঅধিনায়ক হিসেবে আমি ব্যর্থ৷ সেই ব্যর্থতায় দায় মাথা পেতে নিতে চাই৷’ তাঁর প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এই সময়টা পরিবারের সঙ্গে থাকতে চাই৷ পরের ১২ মাস কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে৷ ক্রিকেট মাঠে নিজের ফিরে আসা নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে৷ কোনও সিদ্ধান্ত নেওয়ার থাকলেও পরিবারের সঙ্গে আলোচনা করেই সেই সিদ্ধান্ত নেব৷’ ওয়ার্নারের এই জবাবের পরই ক্রিকেট দুনিয়ায় প্রশ্ন উঠছে তবে কি কেরিয়ারের শীর্ষে থেকেই কলঙ্কের বোঝা নিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ওয়ার্নার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top