News Flash

  • Home
  • Uncategorized
  • অনন্তনাগে আবারও জঙ্গি হামলা, গুলিবিদ্ধ স্পেশ্যাল পুলিশ অফিসার
Image

অনন্তনাগে আবারও জঙ্গি হামলা, গুলিবিদ্ধ স্পেশ্যাল পুলিশ অফিসার

শ্রীনগর, ৩১ মার্চ (হি.স.): জঙ্গি হামলায় আবারও সন্ত্রস্ত্র দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলা| শনিবার অনন্তনাগ জেলার খান্নাবাল টাউনে, কে পি রোডে স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)-কে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় জঙ্গিরা| জঙ্গি হামলায় গুরুতর জখম হয়েছেন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) তুরাগ সিং| জঙ্গিরা খুব কাছ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়| গুলিবিদ্ধ অবস্থায় এসপিও তুরাগ সিংকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার খান্নাবাল টাউনের কে পি রোডে ট্র্যাফিকের দায়িত্বে ছিলেন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) তুরাগ সিং| আচমকাই খুব কাছ তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা| জঙ্গি হামলায় গুরুতর জখম অবস্থায় স্পেশ্যাল পুলিশ অফিসারকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে| জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| যদিও সন্ত্রাসবাদীদের খুঁজে পাওয়া যায়নি|
উল্লেখ্য, এর আগে গত ২৯ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ভয়াবহ’ জঙ্গি হামলায় প্রাণ হারান একজন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও)| জঙ্গি হামলায় গুরুতর জখম হন স্পেশ্যাল পুলিশ অফিসারের স্ত্রীও| বৃহস্পতিবার সন্ধ্যায় বিজবেহারা টাউনের কাটসু গ্রামে স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) মুস্তাক আহমেদ শেখ-এর বাড়িতে অতর্কিতে হামলা চালায় সশস্ত্র জঙ্গিরা| কোনও কিছু বুঝে ওঠার আগেই এসপিও মুস্তাক আহমেদ ও তাঁর স্ত্রী ফরিদাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা| গুলি চালানোর পরই রাতের অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গিরা পালিয়ে যায়| রক্তাক্ত ও গুলিবিদ্ধ অবস্থায় এসপিও মুস্তাক আহমেদ ও তাঁর স্ত্রী ফরিদাকে বিজবেহারা টাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়| হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মুস্তাককে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| মুস্কাকের স্ত্রী ফরিদার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে শ্রীনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়| বিজবেহারা টাউনে জঙ্গি হামলার রেশ কাটতে না কাটতেই সন্ত্রাসী হামলায় তপ্ত হল খান্নাবাল টাউন|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top