News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনোত্তর সন্ত্রাস অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টির চেষ্টা, দাবি সিপিএমের
Image

নির্বাচনোত্তর সন্ত্রাস অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টির চেষ্টা, দাবি সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷  নির্বাচনোত্তর সন্ত্রাস অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টি করার লক্ষ্যেই করা হচ্ছে বলে দাবি সিপিএমের৷ দলের পক্ষ থেকে মঙ্গলবার এক প্রেস বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে,  শাসক দল বিজেপি’র গেরুয়াবাহিনীর সন্ত্রাস দিনকে দিন বেড়েই চলেছে৷ সিপিআই(এম) নেতা, কর্মী-সমর্থকদের উপর লাগামহীন সন্ত্রাস অব্যাহত৷ গতকাল ২৬শে মার্চ জিরানীয়া এলাকায় একাধিক আক্রমণের ঘটনা সংগঠিত করা হয়েছে৷ রাত আনুমানিক ৮টা নাগাদ জিরানীয়া বাজারে শিবু মজুমদারের দোকানে আক্রমণ সংগঠিত করে তাকে প্রচন্ড মারধর করা হয়৷ সেই সময় তার সাথে তার সুকল পড়ুয়া ছেলেও ছিল৷ ছেলের সামনে বাবাকে মারতে দেখে সে আতঙ্কে চিৎকার করছিল৷ আশেপাশের দোকানীরা ভয়ে দোকানপাটি বন্ধ করে দেয়৷ ঐ সময়ে শাসক দলের দুর্বুত্তরা জিরানীয়া বাজা৪রে আসাম-আগরতলা সড়কে জমায়েত হয়ে চিৎকার করতে করতে লাঠি-রড ইত্যাদি নিয়ে পার্টি মহকুমা অফিসের দিকে প্রবেশ করে৷ পরবর্তী সময় আবার তারা পার্টির মহকুমা অফিসের সামনে জমায়েত হয়ে অফিসে ঢুকার চেষ্টা করে৷ পুলিশের সামনেই তারা এই ঘটনা সংঘটিত করে৷ অনেক রাত অব্দি তারা চিৎকার চেচামেচি করে৷ রাত ১০টা নাগাদ জিরানীয়া বাজারের পার্শ্ববর্তী জিরানীয়া মোটরস্ট্যান্ড এর সামনে অটো শ্রমিক উত্তম দে-এর চা-এর দোকানে আগুন ধরিয়ে দেয়৷ ফায়ারসার্ভিস এসে আগুন নেভায়৷ এই দোকানে আগেও আগুন দেওয়া হয়েছে৷ এই সকল সন্ত্রাসমূলক কার্যকলাপে গোটা এলাকায় দল মত সকল অংশের মানুষের মধ্যেই আতঙ্ক বিরাজ করছে৷ ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট খুলছেন না৷ ঐ রাতেই পার্থ রায় নামক এক যুবকের বাইকের চাবি নিয়ে যায় এবং তার দোকান বন্ধ করে দেওয়া হয়৷ ২৭ মার্চ সকালে জিরানীয়া ব্লক টিলায় পার্টি কর্মী প্রদীপ (বুটনা) বাসফরের বাড়ি হামলা করে তার স্ত্রীকে প্রচন্ড মারধর করা হয় এবং এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়৷

২৬ শে মার্চ খয়েরপুরে সি পি আই (এম) কর্মী স্বপন দে ও মিকাক্ষী কর রে বাড়িতে বিজেপি দুবৃর্ত্তরা হামলা ও ভাঙচুর করে৷ ঐদিন রাতেই পুরাতন আগরতলা এলাকার মেকলি পাড়ায় পার্টি কর্মী সঞ্জীব সাহা, হারাধন দাস, প্রণব মজুমদার এবং রতন দাসের বাড়িতে দুর্বৃত্ত বাহিনী হামলা করে৷ সি পি আই (এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি মনে পার্টির নেতা -কর্মী, সমর্থকদের বাড়ি – ঘড় ছাড়া করতে এবং অর্থনৈতিকভাবে অবরোধ সৃষ্টি করে একদলীয় স্বৈরশাসন কায়েম করার জন্যই এহেন ফ্যাসিস্ট অপরাধিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানাচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top