News Flash

  • Home
  • Uncategorized
  • কর্ণাটকের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশন ওপি রাওয়ত
Image

কর্ণাটকের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন নির্বাচন কমিশন ওপি রাওয়ত

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.) : পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্য নির্বাচন কমিশন ওম প্রকাশ রাওয়ত| এদিন সাংবাদিক বৈঠক করে ১২ মে নির্বাচন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশন ওম প্রকাশ রাওয়ত। তিনি এদিন জানান কর্নাটকে এবার ৪ কোটি ২৬ লক্ষ ভোটার তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন| এই নির্বাচন বিবিপিএটি মেশিনে হবে| তিনি বলেন, এই নির্বাচনে কর্নাটকে ৫৬ হাজার পোলিং স্টেশন হবে| কর্নাটকে মঙ্গলবার থেকে থেকেই চালু হয়ে গেল নির্বাচন আচরণবিধি। মুখ্য নির্বাচন কমিশন জানিয়েছেন, প্রার্থীরা নির্বাচনী প্রচারে সর্বাধিক ২৮ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না। নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে এপ্রিলের ১৭ তারিখ। প্রার্থীদের মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ২৪ এপ্রিল থেকে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৭ এপ্রিল। পোস্টার, ব্যানার পরিবেশবান্ধব জিনিস দিয়ে তৈরি করতে হবে। প্রচারে কোনও রকম প্লাস্টিক ব্যবহার করা যাবে না। তিনি জানান, কর্নাটকে এবারে একদফায় ভোট হবে| এবার কর্ণাটকের বিধানসভা নির্বাচনে মহিলাদের সুবিধার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা|কর্নাটকের জন্য এই নির্বাচন খুব গুরুত্বপূর্ণ৷ কারণ এই রাজ্যে কংগ্রেস ও বিজেপি, দুই দলেরই পাল্লা ভারী৷ গত কয়েক বছর ধরে নির্বাচনে হেরে যাওয়ার পর শেষতম নির্বাচনে ক্ষমতায় এসেছে কংগ্রেস৷ ফলে বিজেপি ফের তাদের ক্ষমতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে৷ অন্যদিকে কংগ্রেসও বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও ছেড়ে দেবে না৷ ফলে প্রতিদ্বন্দিতা যে সমানে সমানে হবে, তা আর বলার অপেক্ষা রাখে না|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top