News Flash

  • Home
  • Uncategorized
  • নয়ডায় পুলিশের গুলিতে খতম কুখ্যাত এক সমাজবিরোধী
Image

নয়ডায় পুলিশের গুলিতে খতম কুখ্যাত এক সমাজবিরোধী

নয়ডা, ২৫ মার্চ (হি.স.): পুলিশের গুলিতে খতম কুখ্যাত সমাজবিরোধী শরাভন চৌধুরী। রবিবার সকালে আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে নয়ডায় ওই সমাজবিরোধীকে গ্রেফতার করতে গেলে পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে সমাজবিরোধী শরাভন চৌধুরী । শুরু হয় গুলির লড়াই। অনেকক্ষণ এনকাউন্টার চলার পরে আহত অবস্থায় সমাজবিরোধী শরাভন চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ওই সমাজবিরোধীর কাজ থেকে একটি স্বয়ংক্রিয় একে ৪৭ রাইফেল এবং একটি এসবিবিএল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন ওই সমাজবিরোধীর মৃত্যু হয়। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর তার বিরুদ্ধে খুন করার অভিযোগ ছিল। দিল্লিতে তার মাথার দাম ৫০০০০ হাজার টাকা ঘোষণা করা হয়েছিল প্রশাসনের তরফ থেকে অন্যদিকে নয়ডাতেও তার মাথার দাম ৫০০০০ টাকা ঘোষণা করা হয়েছিল। সব মিলিয়ে তার মাথার দাম প্রায় এক লক্ষ টাকা রাখা হয়েছিল। ঘটনায় চাঞ্চল্য। পুলিশ জানিয়েছে এর ফলে দুষ্কৃতি অভিযানে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top