News Flash

  • Home
  • Uncategorized
  • বিমস্টেক বৈঠক : ঢাকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল
Image

বিমস্টেক বৈঠক : ঢাকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.) : আগামী সপ্তাহে ঢাকায় বিমস্টেক দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠকে যোগ দিতে ঢাকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। অাগামী মঙ্গলবার তিনদিনের সফরে ঢাকায় রওনা হচ্ছেন অজিত ডোভাল। বহুপাক্ষিক আলোচনার পাশাপাশি বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গেও সামগ্রিক নিরাপত্তা নিয়ে তিনি আলোচনা করবেন বলেও জানা গিয়েছে।
বিমস্টেক (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকনমিক কো-অপারেশন) দেশগুলির প্রথম বৈঠক হয়েছিল দিল্লিতে। এবার সমুদ্র নিরাপত্তা-সহ দক্ষিণ এশিয়ার সামগ্রিক সুরক্ষা সহযোগিতার বিষয়টি খতিয়ে দেখতে বিমস্টেক দেশগুলির দ্বিতীয় নিরাপত্তা বৈঠক শুরু হবে।
বাংলাদেশে ভোট এবছরের শেষে। রাজনৈতিকভাবে এই গুরুত্বপূর্ণ সময়ে দু’দেশের যোগাযোগ বাড়ানোয় জোর দিচ্ছে ঢাকাও। নয়াদিল্লিও নজর রাখছে পরিস্থিতির ওপর। আগামী ৭ এপ্রিল ঢাকায় যাচ্ছেন বিদেশসচিব বিজয় গোখলে। প্রতিবেশী রাষ্ট্রে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে যাতে সাম্প্রদায়িক হিংসা অথবা জঙ্গি সন্ত্রাসের মত ঘটনা না বাড়ে, সেটাই চায় ভারত।
সম্প্রতি ঢাকায় বিমস্টেক-র ২০ বছর উপলক্ষে একটি অনুষ্ঠানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘‘গোটা অঞ্চলের জন্য সন্ত্রাসবাদই এখনও সব চেয়ে বড় চ্যালেঞ্জ। জঙ্গিদের কৌশল বদলাচ্ছে, তাদের নেটওয়ার্কও শক্তিশালী হচ্ছে। কোনও ভৌগোলিক সীমাই তারা মানে না। ফলে সন্ত্রাস রুখতে একসঙ্গে কাজ করতে হবে।’’
বাংলাদেশের পক্ষে ওই বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) তারেক আহমেদ সিদ্দিকি। কূটনৈতিক সূত্রের খবর, রোহিঙ্গা সমস্যার পাশাপাশি নিরাপত্তা নিয়ে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলির পারস্পরিক যোগাযোগের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেতে পারে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top