News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে যান সন্ত্রাসে মৃত্যু পথচারীর, আহত তিন, আগুনে পোড়াল লরি
Image

খোয়াইয়ে যান সন্ত্রাসে মৃত্যু পথচারীর, আহত তিন, আগুনে পোড়াল লরি

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ মার্চ৷৷ বেপরোয়া লরির ধাক্কায় এক পথচারীর মর্র্মান্তিক মৃত্যু হয়েছে৷ শুক্রবার সন্ধ্যায় খোয়াই থানা এলাকার পদ্মবিল বাজারের সন্নিকটে ভয়াবহ দুর্ঘটনায় নৃপেন্দ্র দেববর্মা নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ পশাপাশি গাড়ি চালাক ও ২ জন মহিলা সহ ৩ জন গুরুতর জখম হন৷ ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা থেকে টিআর০১এফ-১৬৯৬ লরি দ্রুত বেগে পদ্মবিল বাজারের দিকে আসার সময় তিন জন পথচারীকে ধাক্কা দেয়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় নৃপেন দেববর্মা নামে ৪৫ বছরের এক ব্যক্তির৷ এছাড়া বিচিত্রা দেববর্মা (৫৫), স্বরণী দেববর্মা (৪৮) এবং ঘাটত গাড়ির চালক লিটন দাস মারাত্মক জখম হয়৷ তাদের তড়িঘড়ি খোয়াই জেলা হাসপাতালে নিয়ে এলে নৃপেন দেববর্মাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকরা৷ অপরদিকে আঘাত গুরুতর হওয়ায় রাতেই জিবি স্থানান্তর করা হয় বিচিত্রা দেববর্মা ও গাড়ি চালক লিটন দাসকে৷ প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দুর্ঘটনার পর উন্মত্ত জনতা গাড়ি চালককে গণধোলাই দিয়ে ট্রাক গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও টিএসআর৷ এলাকায় প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top