News Flash

  • Home
  • Uncategorized
  • লোকপাল বিল সহ ছয় দফা দাবি নিয়ে অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে
Image

লোকপাল বিল সহ ছয় দফা দাবি নিয়ে অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে

নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : লোকপাল বিল পাশ সহ ছয় দফা দাবি নিয়ে অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে| নির্ধারিত ঘোষণা মতই শুক্রবার দিল্লির রামলীলা ময়দানে তিনি অনিদ্দিষ্ট কালের জন্য অনশননে বসেছেন| এব্যাপারে শুক্রবারই তিনি দিল্লি পুলিশের কাছে শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছিলেন|
নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এদিন তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে তার আন্দোলন শুরু করেন| এদিন অনশন চলাকালীন রামলীলা ময়দান থেকে হুঙ্কার দেন, এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন| লোকপাল বিল পাশ ছাড়াও এবার অন্য ছয়টি নতুন দাবি নিয়ে তিনি অনশনে বসেছে| এদিন তিনি অনশনে বসার আগে বলেছেন, সরকারকে আমি ৪২ বার চিঠি দিয়েছি কিন্তু সরকারের পক্ষ্য থেকে একটিও উত্তর পাইনি| বাধ্য হয়েই অনশনে বসেছি| সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সন্তোষ হেগরে আন্নার এই অনশনে সামিল হতে রামলীলা ময়দানে পৌঁছেছেন| আন্না এদিন অনশনে বসার আগে অনশন মঞ্চ থেকে জাতীয় পতাকা উড়িয়ে অনশনে বসেন| এদিন অনশনে বসার আগে আন্না দিল্লির রাজঘাটে পৌঁছোন| সেখানে মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি দেন| এবং প্রার্থনা করেন| এদিন আন্না সাংসদ বিধায়কদের বেতন নিয়েও সোচ্চার হন| তিনি প্রশ্ন করেন সাংসদ-বিধায়করা জনপ্রতিনিধি তাদের কি বেতন নেওয়া উচিত| তারা তো জনসেবক| তিনি বলেন সংসদের বেতন শুধু ব্যবধান সৃষ্টি করে | তিনি বলেন, আমিও সরকারী কর্মচারী ছিলাম কিন্তু কোনও দিন বারটি সুবিধা নিইনি| যে বেতন জনপ্রতিনিধিরা পায় সেই টাকা দেশের কৃষকদের মধ্যে বন্টন করা উচিত| তিনি এদিন ৬০ বছরের উর্দ্ধ কৃষকদের পাঁচ হাজার টাকা করে পেনশন দেওয়ারও দাবি তোলেন| এই দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলেও এদিন জানান আন্না হাজারে |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top