News Flash

  • Home
  • Uncategorized
  • সারদা কেলেংকারি মামলায় গুয়াহাটিতে সুদীপ্ত-দেবযানী, তোলা হবে বিশেষ আদালতে
Image

সারদা কেলেংকারি মামলায় গুয়াহাটিতে সুদীপ্ত-দেবযানী, তোলা হবে বিশেষ আদালতে

গুয়াহাটি, ২৩ মার্চ, (হি.স.) : প্রায় ২,৫০০ হাজার কোটি টাকার সারদা কেলেংকারির মূল অভিযুক্ত সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে আর কিছুক্ষণের মধ্যে গুয়াহাটির বিশেষ আদালতে তোলা হবে। আদালতে নিয়ে যাওয়ার আগে সুদীপ্ত সেনকে তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মহেন্দ্রমোহন চৌধুরী হাসপাতালে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাঁকে নিয়ে যাওয়া হবে আদালতে।
এদিকে ইতিমধ্যে বিশেষ আদালতে তোলা হয়েছে এই কেলেংকারির অন্যতম মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের একান্ত সহযোগী দেবযানী মুখোপাধ্যায়কে। গুয়াহাটিতে ইডি-র রুজু এক মামলার পরিপ্রেক্ষিতে গতকাল তাঁকে নিয়ে আসা হয়েছে। দেবযানী অবশ্য মাসখানেক আগে গুয়াহাটির বিশেষ আদালতে হাজিরা দিয়েছিলেন। এর পর থেকে তিনি গুয়াহাটির কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
সুদীপ্ত সেনকে আজকের আগে বিশেষ আদালতে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। এর পর গুয়াহাটির বিশেষ আদালত থেকে আজ ২৩ মার্চ অবশ্যই তাঁদের হাজির হওয়ার নির্দেশ পাঠানো হয়। সে অনুযায়ী গতকাল তাঁকে আলিপুরদুয়ার আদালত থেকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং আরপিএফ-এর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে গুয়াহাটি নিয়ে আসা হয়েছে। সুদীপ্ত সেনকে গতকাল রাতে পানবাজার থানার লকআপে রাখা হয়েছিল।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top