News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর আহত দুই
Image

যান সন্ত্রাসে নিহত এক, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২২ মার্চ৷৷ বৃহস্পতিবার বেলা ১.৩০ মিনিটে চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায় জাতীয় সড়কের উপর ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ টিআর০১এআর-০৩৯৭ নম্বরের মারুতি ইকো গাড়িটি দ্রুত বেগে উদয়পুর থেকে আগরতলার দিকে আসছিল৷ পরিমল চৌমুহনী জাতীয় সড়কের রাঙ্গাপানীয়া ব্রীজের উপর এসে বাক নিতেই গাড়িটি সড়ক থেকে প্রায় ৩০ হাত নীচে দশটি পাল্টি খেয়ে নদীর চরে গিয়ে পড়ে৷ অল্পের জন্য নদীর জলে পরেনি৷ একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন গাড়িটি সড়কের উপর থেকে পাল্টি খেতে খেতে গিয়ে নদীর চরে পড়েছে৷ এই দৃশ্য থেকে প্রত্যক্ষদশীর হাত এবং পা কাপতে শুরু করেছে৷ উনি প্রতিনিধিকে জানিয়েছেন এমন ভয়াবহ দৃশ্য উনি জীবনে প্রথম দেখেছেন৷ চিৎকার চেঁচামেচি শুনে মহুর্তের মধ্যে শত শত লোক জড়ো হয়ে যায়৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ অগ্ণি নির্বাপক দপ্তরে৷ ঘটনার প্রায় আধ ঘন্টা পর অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়ী আসাতে জনগন প্রচন্ড ক্ষেপে যায়৷ উপস্থিত জনতা দৌরে এসে গাড়ী থেকে যাত্রীদের বের করে একজনকে পাঠিয়েছেন বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে৷ বাদ বাকী তিনজনকে পাঠিয়েছেন বিশালগড় মহকুমা হাসপাতালে৷ বিশ্রামগঞ্জ হাসপাতালে যাকে নিয়ে যাওয়া হয়েছে উনার নাম মলয় শঙ্কর দাসগুপ্ত (৬৬) উনার বাড়ী কলকাতায়৷ উনাকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উনাকে মৃত বলে ঘোষণ করেন৷ উনার স্ত্রীও গাড়ীতে ছিল৷ উনার স্ত্রীর নাম কল্যানি দাসগুপ্ত (৫৬)৷ সূত্র মারফত খবর উনারা কলকাতা থেকে আগরতলাতে বেড়াতে এসেছেন৷ উনারা আগরতলার সোনারতরী হোটেল থেকে একজন গাইডকে নিয়ে আজ উদয়পুর গিয়েছিল৷ উদয়পুর ঘুরে তারপর গাইড কে নিয়ে অবাার আগরতলায় হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন৷ কিন্তু চড়িলামের পরিমল চৌমুহনী এলাকায় আসতেই এই বিপত্তি ঘটে৷ এলাকাবাসীর বক্তব্য হল এই জায়গাটা দুর্ঘটনা প্রবন জোন সঙ্গে রাঙ্গাপানীয় নদী, ভয়ানক বিপদ জনক স্থান৷ আজকের এই ভয়াবহ দুর্ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের নিকট দাবী তুলছে এই এলাকায় একটি ট্রাফিক পোস্ট স্থাপন করার জন্য৷ গাইড প্রণজিৎ পাল ও গুরুতর আহত হন৷ সংবাদ লেখা পর্যন্ত গাড়ীতে অন্য আর একজন যাত্রীর পরিচয় পাওয়া যায়নি৷

এদিকে, গরু বোঝাই একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে বৃহস্পতিবার সকালে রাস্তারমাথা এলাকায়৷ বুলেরো পিকআপ ভ্যানকে দুর্ঘটনায় পড়তে দেখে পথচারীরা থানায় খবর দেন৷ পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশ গিয়ে দেখতে পায় একটি মাত্র গরু রয়েছে৷ গরুটি মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত৷ গরুটির একটি পায়ের হাড় ভেঙ্গে সম্পূর্ণ ভেঙ্গে গিয়েছে৷ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে বিশালগড় পশু হাসপাতালে নিয়ে যায়৷ এদিকে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির কোন নম্বর প্লেট ছিল না৷ পুলিশ তদন্ত করে জানতে পারে এটি চুরি করা গাড়ি৷ বুধবার রাতে রানীরবাজার থানাধীন রামকৃষ্ণ দাসের বাড়ী থেকে এই গাড়িটি  চুরি করা হয়েছে৷ রাতের দিকেই গরুটি বিশালগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যেতে হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷ খবর লেখা পর্যন্ত গাড়ির চালককে সনাক্ত করতে পারেনি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top