News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান নিগ্রহের খোঁজ নিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গ্রেপ্তার এক যুবক
Image

উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান নিগ্রহের খোঁজ নিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গ্রেপ্তার এক যুবক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২২ মার্চ৷৷ বুধবার উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান সুব্রত দেবের অফিস ঢুকে কতিপয় সমাজদ্রোহীর সুব্রত দেবের উপর দুর্ব্যবহারের তীব্র নিন্দা করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ ঘটনা শুনা মাত্র তিনি সুব্রত বাবুকে ফোনে জানান, তিনি নিজে বৃহস্পতিবার সকাল ঠিক দশটায় সুব্রত বাবুর বাড়ি যাবেন এবং সুব্রত বাবুকে নিজে পুরপরিষদের অফিসে নিয়ে আসবেন৷ সেই মত বৃহস্পতিবার সকাল দশটায় প্রণজিৎ বাবু আগরতলা থেকে সকাল দশটায় সুব্রত বাবুর বাড়িতে পৌঁছে যান৷ এবং সুব্রত বাবুকে অফিসে নিয়ে যেতে চান৷ কিন্তু সুব্রত বাবু প্রণজিৎ বাবুর সাথে পুর পরিষদের অফিসে আসতে চাননি৷ দুজনে অনেকক্ষণ কথা হয়, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ঘটে যাওয়া ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন৷ প্রণজিৎ বাবু জানান যারা ঘটনা ঘটিয়েছে তাদের সাথে বিজেপির কোন সম্পর্কও নেই৷ আর সুব্রত বাবুও দুর্ব্যবহারকারীরা যে বিজেপি দলের কর্মী বা সমর্থক যে কথাও বলেন নি, বা দায়ের করা অভিযোগ পত্রেও তা উল্লেখ করেননি৷ প্রণজিৎ বাবুর মতে দুসৃকতি দুসৃকতিই ওরা কোন দলের নয়৷ এমনকি সুব্রত বাবু দিনের বেলায় ঘটনাটি ঘটলেও, কাউকেই চিনতে পারেননি৷ এ নিয়েও সংসয় রয়েছে৷ ২০-২৫ টি যুবকের মধ্যে দুচার জনকে চিনতে পারেননি বহু বছরের পুরপিতা এমনটা হতে পারে বলে অনেকেই মনে করছেন না৷

এদিকে ঐ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজ পুলিশ বিকাশ দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে বাকীদের পুলিশ খুঁজছে৷ একদিকে আজ একজন মন্ত্রী হওয়া স্বত্বেও প্রণজিৎ সিংহ রায় যে সৌজন্যবোধ ও সহানুভূতি পুর চেয়ারম্যানের প্রতি দেখালেন তা বিগত দিনে দেখা যায়নি৷ কিন্তু কি কারনে সুব্রতবাবু আজ সেই সৌজন্য বোধের সঠিক মূল্য দিলেন না তা নিয়েও চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও বুদ্ধিজীবি মহলে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top