News Flash

  • Home
  • Uncategorized
  • শীর্ষ আদালতে স্বস্তি, রাজদেও রঞ্জন হত্যা মামলায় ক্লিনচিট পেলেন লালু-পুত্র তেজপ্রতাপ
Image

শীর্ষ আদালতে স্বস্তি, রাজদেও রঞ্জন হত্যা মামলায় ক্লিনচিট পেলেন লালু-পুত্র তেজপ্রতাপ

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): শীর্ষ আদালতে স্বস্তি পেলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সুপ্রিমো লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজ প্রতাপ যাদব| সাংবাদিক রাজদেও রঞ্জন হত্যা মামলায় লালুর ছোট ছেলে তেজপ্রতাপ যাদবকে বৃহস্পতিবার ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্ট| ২০১৬ সালের ১৩ মে উত্তর বিহারের সিওয়ানে গুলি করে খুন করা হয় বিশিষ্ট সাংবাদিক রাজদেব রঞ্জন ওরফে রাজদেও রঞ্জনকে| এই হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে লালু-পুত্র তেজ প্রতাপ যাদবের বিরুদ্ধে| তেপ প্রতাপের বিরুদ্ধে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজদেও রঞ্জনের স্ত্রী আশা রঞ্জন| কিন্তু, বৃহস্পতিবার লালু-পুত্র তেজ প্রতাপ যাদবকে ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ|
রাজদেও রঞ্জনকে এদিন ক্লিনচিট দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ| উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মে উত্তর বিহারের সিওয়ানে গুলি করে খুন করা হয় বিশিষ্ট সাংবাদিক রাজদেব রঞ্জন ওরফে রাজদেও রঞ্জনকে| তিনি হিন্দি দৈনিক ‘হিন্দুস্তান’-এর ৱু্যরো প্রধান (সিওয়ান) ছিলেন|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top