News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত অপরাধ ও নেশা কারবারের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার
Image

সীমান্ত অপরাধ ও নেশা কারবারের বিরুদ্ধে কঠোর রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ সীমান্ত অপরাধ এবং নেশা কারবারের বিরুদ্ধে কঠোর হচ্ছে রাজ্য সরকার৷ মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সাফ কথা, নেশা কারবার এবং সীমান্ত অপরাধ কোনভাবেই বরদাস্ত করা হবে না৷ এজন্য উন্মুক্ত সীমান্ত সিল করে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার৷ মুখ্যমন্ত্রীর কথায়, রাজ্যে ৭৫ কিমি সীমান্ত এলাকায় এখনো কাটা তাড়ের বেড়া নির্মাণ হয়নি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শীঘ্রই সীমান্তে অসমাপ্ত কাটা তাড়ের বেড়া নির্মাণের কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ আগামী এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যে এসে সীমান্ত এলাকা পরিদর্শন করবেন, জানালেন মুখ্যমন্ত্রী৷

বুধবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, সীমান্ত অপরাধ এবং নেশা সামগ্রীর পাচার রাজ্যের একটি জ্বলন্ত সমস্যা৷ বহু যুবক নেশার কবলে পড়ে বরবাদ হয়ে যাচ্ছেন৷ ফেন্সিডিল সহ নেশা সামগ্রীর পাচার বন্ধ করা যাচ্ছে না, কারণ এখনো সীমান্তের অনেকটা জায়গায় কাটা তাড়ের বেঁড়া নির্মাণ হয়নি৷ তাঁর কথায়, গন্ডাছড়া এবং সোনামুড়া মহকুমায় ৭৫ কিমি সীমান্ত এলাকায় এখনো কাঁটা তাড়ের বেড়া নির্মাণের কাজ বাকি রয়েছে৷ ফলে, ওইসব এলাকা দিয়ে অবাধে নেশা সামগ্রী পাচার হচ্ছে৷ শুধু তাই নয়, ওই সব এলাকায় সীমান্ত অপরাধ দমন করাও সম্ভব হচ্ছে না৷

মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং প্রতিশ্রুতি দিয়েছেন শীঘ্রই রাজ্যে সীমান্ত এলাকায় অসমাপ্ত কাঁটা তাড়ের বেড়া নির্মাণের কাজ সমাপ্ত করা হবে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, জিরো পয়েন্টে কাঁটা তাড়ের বেড়া নির্মাণ হচ্ছে৷ তাতে জটিলতা দেখা দিয়েছিল৷ কারণ, জিরো পয়েন্টে কাঁটা তাড়ের বেড়া নির্মাণ হলেও, এপাড় থেকে ওপাড়ে সহেজেই পাচার সম্ভব হবে৷ তাই এখন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জিরো পয়েন্টে সিসিটিভি বসানো এবং একটি সেন্ট্রাল কন্ট্রোল এন্ড মনিটরিং রুম স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে৷ তাতে কাঁটা তাড়ের বেড়ার এপার থেকে ওপারে পাচার সম্ভব হবে না৷ সিসিটিভির নজরদারির ফলে পাচারকারীদের সহজেই চিহ্ণিত করা যাবে৷

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সীমান্ত এলাকায় রাস্তা সংস্কারের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কাঁটা বেড়া নির্মাণের কাজ পরিদর্শনে আগামী এপ্রিল মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজ্যে আসবেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top