News Flash

  • Home
  • Uncategorized
  • অভিষেক মনু সিংভির মনোনয়ন বেআইনি, দাবি সিপিএমের
Image

অভিষেক মনু সিংভির মনোনয়ন বেআইনি, দাবি সিপিএমের

কলকাতা, ২১ মার্চ (হি. স.): রাজ্যসভার ভোটে অভিষেক মনু সিংভির মনোনয়ন বেআইনি |এই অভিযোগ তুলে তা বাতিল করার দাবি করল সিপিএম। বুধবার দলের তরফে এ ব্যাপারে সাংবাদিক সম্মেলনে অভিযোগ তোলা হয়।
নয়াদিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারকে লিখিতভাবে সিপিএমের তরফে এই দাবিপত্র পাঠানো হয়েছে। এর প্রতিলিপি দেওয়া হয়েছে অভিষেক মনু সিংভি, এ রাজ্যের মুখ্য নির্বাচন অফিসার এবং বিধানসভার রিটার্নিং অফিসার ও সচিবকে। গত ১৩ মার্চ অভিষেক মনু সিংভি রাজ্যসভার পঞ্চম আসনের জন্য মনোনয়ন পেশ করেন।
উল্লেখ করা যেতে পারে, সারদা–কাণ্ড নিয়ে শাসক দলের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করার পরেই এআইসিসি মুখপাত্র অভিষেক মনু সিংভি ও কপিল সিবাল সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ও বিরোধী দলনেতা আবদুল মান্নান জানিয়েছিলেন, ওই দু’‌জন এআইসিসি নেতা যদি কলকাতায় আসেন, তাহলে আমরা ওঁদের বয়কট করব। কর্মীদেরও বয়কট করার নির্দেশ দেন অধীর–‌মান্নান। অভিষেক মনু সিংভিকে রাজ্যসভার ভোটে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থী করায় প্রশ্ন ও বিতর্ক ওঠে। সম্প্রতি কলকাতায় অভিষেক মনু সিংভি প্রদেশ কংগ্রেস দফতরে এসে দেখেন প্রথম সারির কোনও নেতা নেই। অধীর–‌মান্নান থাকা তো দূরের কথা, একজন বিধায়ককেও কংগ্রেস অফিসে দেখা যায়নি। সাংবাদিক বৈঠক করেন অভিষেক মনু সিংভি। তিনি এ প্রসঙ্গে জানান, ওকালতি করা আমার রুটি–‌রোজগারের বিষয়। দল আমাকে একবারও শাসক দলের পক্ষে দাঁড়াতে নিষেধ করেনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top