News Flash

  • Home
  • Uncategorized
  • গুপ্তধনের লোভে পাঁচ বছরের শিশু হত্যা, গ্রেফতার তিন অভিযুক্ত
Image

গুপ্তধনের লোভে পাঁচ বছরের শিশু হত্যা, গ্রেফতার তিন অভিযুক্ত

আলিগড়, ২১ মার্চ (হি.স.) : উত্তরপ্রদেশের আলিগড়ে পাঁচ বছরের শিশু হত্যার ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায়‘নরবলি’র অভিযোগে কানহাইয়া নামে ওই পাঁচ বছরের নিহত শিশুর জেঠু সহ তিন অভিযুক্ত গ্রেফতার করেছে পুলিশ। আলিগড়ের এসএসপি রাজেশ কুমার পান্ডে জানান, গত ২৪ ফেব্রুয়ারি ‘বাড়িতে পোঁতা গুপ্তধনে’র লোভে তান্ত্রিক শিবকুমারের কথায় কানহাইয়াকে ‘বলি’ দেয় তার জেঠু। কানহাইয়ার জেঠু তোতারাম ও শিবকুমার লজেন্সের লোভ দেখিয়ে তাকে ক্ষেতে নিয়ে যায়। সেখানে তৃতীয় অভিযুক্ত জ্ঞান সিং তার হাত-পা মুচড়ে দেয়। এরপর শিবকুমার ওই শিশুকে হত্যা করে। এই নারকীয় হত্যাকাণ্ডের পর শিবকুমার কানহাইয়ার রক্ত নিয়ে তোতারামের কপালে তিলক এঁকে দেয়।

গত ১৪ মার্চ ক্ষেতে কানহাইয়ার দেহ উদ্ধার হয়। তার জামাকাপড় দেখে দেহটি শনাক্ত করে পরিবারের লোকজন। পাঁচ বছরের শিশুর দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনার তদন্ত নামে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। পুলিশ ধৃতদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র, মৃতের চপ্পল ও তথাকথিত তান্ত্রিক ক্রিয়াকলাপের নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top