News Flash

  • Home
  • Uncategorized
  • কোচি থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ সরানোর দাবি সচিন-সৌরভের
Image

কোচি থেকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ সরানোর দাবি সচিন-সৌরভের

মুম্বই, ২১ মার্চ (হি.স.) : কোচির জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে অাসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ সরানোর দাবি জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর৷ সচিনের এই দাবিকে সমর্থন জানিয়ে টুইট করেন “প্রিন্স অব কলকাতা” সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷

সূত্রের খবর, ফিফা অনুমোদিত ভারতের ছটি ফুটবল মাঠের একটি হল কোচির এই মাঠ৷ ক্রিকেট খেলার জন্য ক্ষতি হতে পারে মাঠটির টার্ফের, তাই এই মাঠে ক্রিকেট হোক এমনটা চাইছেন না সচিন৷ বিষয়টি সংশ্লিষ্ট দফতরকে জানানোর সঙ্গে নিজের করা টুইটে ব্যাপারটির উল্লেখ করেন মাস্টার ব্লাস্টার৷ পরে তাঁকে সমর্থন জানিয়ে টুইট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও৷

অাগামী ১ নভেম্বর কোচির জওহরলাল নেহরু ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচ হওয়ার সম্মতি দিয়েছিল কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন৷ বিষয়টি জানতে পেরে সচিন টুইট করেন, ‘ ফিফা অনুমোদিত বিশ্বমানের কোচির ফুটবল মাঠটির ক্ষতি হওয়া নিয়ে চিন্তায় রয়েছি৷ কেসিএকে অনুরোধ তিরুবনন্তপুরমের মাঠে ক্রিকেট ও কোচির মাঠে ফুটবল পাশাপাশি সহাবস্থান করুক৷’ ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে৷ অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ ছাড়াও আইএসএল-এর ম্যাচগুলিও খেলা হয় কোচির মাঠে৷ সচিনের টিম কেরল ব্লাস্টার্সের ঘরের মাঠ এটি৷ স্বাভাবিকভাবেই মাঠটির কোনরকম ক্ষতি হোক কিংবা ফিফার মাঠের তালিকা থেকে বেরিয়ে যাক কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামটি তা না পসন্দ লিটিল মাস্টারের৷ গোটা বিষয়টি নিয়ে সচিন কথা বলেন বিসিসিঅাইয়ের চিফ কমিটির প্রশাসক বিনোদ রাইয়ের সঙ্গে৷ সচিনের এই টুইটকে পোস্ট করে টুইটারে দাদা লেখেন, ‘ আমি তোমার সঙ্গে সহমত সচিন’ এরপর বিসিসিআইকে ট্যাগ করে কলকাতার আইএসএল দল এটিকের মালিক সৌরভ লিখেছেন ‘অনুগ্রহ করে বিষয়টি দেখুন৷ কেএসির আরও অনেক ক্রিকেট মাঠ রয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top