News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ছাত্রীর আত্মহত্যা, অভিযোগের তির স্কুলের বিরুদ্ধে
Image

দিল্লিতে ছাত্রীর আত্মহত্যা, অভিযোগের তির স্কুলের বিরুদ্ধে

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.) : পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মঘাতী নবম শ্রেণীর এক ছাত্রী। চাঞ্চল্যকর ঘটনাটি দিল্লির ময়ূরভঞ্জ এলাকায় মঙ্গলবার ঘটেছে। ফাঁকা বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়।
মৃতার বাবা দাবি করেছে তার মেয়েকে ক্লাসের শিক্ষক যৌন হেনস্থা করত। পরীক্ষায় জোর করে ফেল করিয়ে দেওয়া হয়েছেন বলে তিনি দাবি করেন। এই বিষয় মৃতার বাবা আরও বলেন, ক্লাসের সোশ্যাল সায়েন্সের শিক্ষক তার শরীরের আপত্তিকর জায়গায় হাত দিত। সেই ভয় ভিত ছিল আমার মেয়ে। সে বলত পরীক্ষায় যত ভালই লিখি না কেন তারা আমায় ফেল করিয়ে দেবে। এবং শেষ পর্যন্ত সোশ্যাল সায়েন্স ফেল করে সে।
মৃতার বাবা দাবি করেছে, স্কুল তার মেয়ে হত্যা করেছে। অন্যদিকে যে স্কুলের বিরুদ্ধে এত অভিযোগ সেই অচলন পাবলিক স্কুলের প্রধানশিক্ষক শিক্ষক জানিয়েছেন, এই রকম কোনও ঘটনায় স্কুলে ঘটেনি। অন্যদিকে নয়ডার পুলিশ সুপার অরুণ কে সিং জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি ৩০৬ এবং ৫০৬ ধারার পাশপাশি পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top