News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরাকে গুরুত্ব দিতে এপ্রিলে আগরতলায় নীতি আয়োগের সভা
Image

ত্রিপুরাকে গুরুত্ব দিতে এপ্রিলে আগরতলায় নীতি আয়োগের সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ৷৷ সর্বভারতীয় স্তরে ত্রিপুরাকে আরও বেশী গুরুত্ব দিতে নীতি আয়োগ এবং ডোনার মন্ত্রকের বৈঠক আগরতলায় অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ আগামী এপ্রিলে এই বৈঠক হবে বলে সরকারী সূত্রে জানা গিয়েছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দিল্লী সফরে গেলে ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং তাঁকে জানিয়েছেন যে ত্রিপুরাকে বিশেষ গুরুত্ব দিতে নীতি আয়োগ এবং  ডোনার মন্ত্রকের বৈঠক আগরতলায় করা হবে৷

ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী আরও জানান, ত্রিপুরার বিভিন্ন প্রকল্পে যে টাকা বকেয়া রয়েছে সেগুলি দ্রুততার সাথে মিটিয়ে দেওয়া হবে৷ পুরোপুরি সহযোগিতা করা হবে ত্রিপুরাকে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনুরোধে ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ত্রিপুরার আনারসকে দেশে বিদেশে জনপ্রিয় করে তোলার জন্য প্রচারে সহায়তা করা হবে৷ এই পরিপ্রেক্ষিতে সব ধরনের ব্যবস্থা করতে কেন্দ্র থেকে প্রয়োজনীয় সহায়তাও করা হবে বলে ডোনার মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আশ্বাস দিয়েছেন৷ নীতি আয়োগের বৈঠক আগরতলায় অনুষ্ঠিত হলে ত্রিপুরার পরিচিতি আরও বেড় যাবে দেশে, মনে করছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top