News Flash

  • Home
  • Uncategorized
  • চবিবশ ঘন্টায় আগরতলায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
Image

চবিবশ ঘন্টায় আগরতলায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ ৷৷ চবিবশ ঘন্টার ব্যাবধানে রাজধানী আগরতলায় দুই ব্যক্তি আত্মহত্যা করেছেন৷ অবশ্য একটি ঘটনায়, মৃতের পরিবার খুনের অভিযোগ দায়ের করেছে থানায়৷

জানা গেছে, মঙ্গলবার আগরতলায় গোয়ালাবস্তিতে একটি নির্মিয়মাণ গোদামে এলাকার বাসিন্দা নন্দু দেব(৩৭) ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ স্থানীয়দের বক্তব্য, নন্দু পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন৷ স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তাঁর সংসার৷ কিন্তু, সংসারে অভাব অনটনের কারণে প্রায়ই অশান্তি লেগে থাকত৷ প্রতিবেশীদের বক্তব্য, তাঁর প্রচুর টাকা ঋণও ছিল৷ আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফিরে নন্দু পাশের নির্মিয়মান গোদামে গিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন বলে স্থানীয় জনগণের দাবি৷ তখন, ওই গোদামের নির্মাণ শ্রমিকরা অন্যত্র গিয়েছিলেন৷ তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েই খবর দেওয়া হয় নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানায়৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷

এদিকে, আনন্দনগর উত্তরপাড়া এলাকায় সোমবার রাতে এক ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ কিন্তু, মৃতের পরিবারের অভিযোগ তার স্ত্রী ও শ্যালিকা মিলে তাকে খুন করেছেন৷ জানা গেছে, আনন্দনগর উত্তরপাড়ার বাসিন্দা সপ্তম পাল(৩৫) সোমবার রাতে বাড়ি ফিরে পরিবারের সকলের অবর্তমানে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তার স্ত্রী সুনালি পাল এবং শ্যালিকা উমা দে বাড়ি ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে নামিয়ে জি বি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ হাসপাতালে ছুটে যান৷ প্রাথমিকভাবে পুলিশের বক্তব্য, সপ্তম পাল আত্মহত্যা করেছেন৷

কিন্তু, আত্মহত্যার ঘটনা মানতে রাজি নন মৃতের বড় ভাই৷ তিনি শ্রীনগর থানায় মৃতের স্ত্রী ও শ্যালিকার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছেন৷ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top