News Flash

  • Home
  • Uncategorized
  • মোদী-মুক্ত ভারত গড়ার ডাক দিলেন রাজ ঠাকরে
Image

মোদী-মুক্ত ভারত গড়ার ডাক দিলেন রাজ ঠাকরে

মুম্বই, ১৯ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় বিষোদগার করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। মধ্য মুম্বইয়ের শিবাজি পার্কের এক জনসভা থেকে মোদী মুক্ত ভারত গড়ার ডাক দিলেন রাজ ঠাকরে। এই বিষয়ে তিনি বলেন, গোটা দেশ নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের মিথ্যা প্রতিশ্রুতির কারণে বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। তাই আমি সমস্ত বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ হয়ে মোদী মুক্ত ভারত গড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভারত প্রথমবার স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে, দ্বিতীয় ১৯৭৭ সালে (জরুরী অবস্থা উত্তর নির্বাচনে) এবং ২০১৯ সালে যদি ‘মোদী মুক্ত’ হয় তবে তা ভারতের তৃতীয়ব স্বাধীনতা হবে।
পাশাপাশি নবনির্মাণ সেনা প্রধান দাবি করেন, স্বাধীনতার পরে নোটবন্দি হচ্ছে ভারতের সব থেকে বৃহদ দুর্নীতি। এই বিষয়ে তিনি বলেন, যদিও এর(নোটবন্দি) জন্য তদন্ত হয় তবে দেখা যাবে স্বাধীন ভারতের সব থেকে বড় দুর্নীতি হচ্ছে এই নোটবন্দি। অন্যদিকে মহারাষ্ট্রের খরা নিয়েও রাজ্য সরকারকে এক হাত নেন নবনির্মাণ সেনার প্রধান।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top