News Flash

  • Home
  • Uncategorized
  • আইনজীবীদের সমাজের প্রতি আরও দায়বদ্ধ থাকার অাবেদন রাষ্ট্রপতির
Image

আইনজীবীদের সমাজের প্রতি আরও দায়বদ্ধ থাকার অাবেদন রাষ্ট্রপতির

কটক, ১৮ মার্চ (হি.স.) : পেশাদারি আইনজীবীদের সমাজের প্রতি আরও দায়বদ্ধ থাকার অাবেদন জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কটকে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির তৃতীয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি বলেন, “বঞ্চিত ও অসহায়দের পাশে দাঁড়ানো উচিত আইনজীবীদের। কারণ, অনেক সময়ই আইনি খরচ মেটানোর সামর্থ্য থাকে না তাঁদের।”
শনিবার কটকে ন্যাশনাল ল’ ইউনিভার্সিটির ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতি অারও বলেন, “এখন আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্যিক ক্ষেত্রে আইনি সহায়তা বেশ প্রয়োজন। আইনি সহায়তার সুবিধা সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র আইনের পড়ুয়াদের পরামর্শ দেন। তিনি বলেন, দেশবাসীর যন্ত্রণা ও সামাজিক পরিস্থিতির কথা মাথায় রেখে তবেই কোনও ন্যায়বিচারের সিদ্ধান্ত নেওয়া উচিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী সবিতা কোবিন্দ, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, ওড়িশার রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও হাইকোর্টের প্রধান বিচারপতি বিনীত সরান সহ অন্যরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top