News Flash

  • Home
  • Uncategorized
  • সর্বোচ্চ আদালতে নাকচ গুরুংয়ের আবেদন, বড় জয় পেলেন মমতা

সর্বোচ্চ আদালতে নাকচ গুরুংয়ের আবেদন, বড় জয় পেলেন মমতা

নয়াদিল্লি ও কলকাতা, ১৬ মার্চ (হি.স.): সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম)-র পলাতক নেতা বিমল গুরুং| পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে করা বিমল গুরুংয়ের আবেদন নাকচ হয়ে গেল শুক্রবার| পাশাপাশি সুপ্রিম কোর্টে বিরাট জয় পেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার| শীর্ষ আদালত স্পষ্টতই জানিয়ে দিয়েছে, পাহাড়ে অনধিকার চর্চা করেনি রাজ্য সরকার| প্রসঙ্গত, শীর্ষ আদালতে আবেদন করে বিমল গুরুং দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা সাজিয়েছে রাজ্য সরকার| ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে| একই সঙ্গে তাঁর বিরুদ্ধে যাবতীয় মামলার তদন্ত সিবিআই বা এনআইএ-র মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে করানোর দাবি জানিয়েছিলেন গুরুং| প্রাথমিকভাবে গুরুংয়ের আবেদনের প্রেক্ষিতে তাঁর গ্রেফতারির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সুপ্রিম কোর্ট| এই নিষেধাজ্ঞার পরেই সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের আইনজীবীরাও বিমল গুরুংয়ের বিপক্ষে পুলিশের কাছে থাকা তথ্যপ্রমাণ তুলে ধরেন| এর মধ্যে নিহত এসআই অমিতাভ মালিকের হত্যাকাণ্ডে বিমল গুরুয়ের জড়িত থাকার প্রমাণও তুলে ধরা হয়|
শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যকে স্বস্তি দিয়ে বিমল গুরুয়ের আনা ষড়যন্ত্রের অভিযোগ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট| পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর জন্য বিমল গুরুংয়ের আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত| ফলে বিমল গুরুংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে রাজ্যের তরফে আর কোনও বাধা থাকল না বলেই মনে করছে আইনজ্ঞ মহল| শীর্ষ আদালতের বিচারপতি এ কে সিক্রির নেতৃত্বাধীন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে, পাহাড়ে ক্ষমতার অপব্যবহার করেনি রাজ্য সরকার|
শীর্ষ আদালতের রায়ে খুুশি প্রকাশ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব| তাঁর কথায়, ‘এই রায়ে আমরা খুশি| গুরুংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে|’ ঘটনাচক্রে এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| উত্তরবঙ্গে থাকতেই সুখবর পেলেন মুখ্যমন্ত্রী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top