News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে এনকাউন্টারে খতম সন্দেহভাজন দু’জন সন্ত্রাসবাদী, বান্দিপোরায় গুলির শব্দে আতঙ্ক
Image

শ্রীনগরে এনকাউন্টারে খতম সন্দেহভাজন দু’জন সন্ত্রাসবাদী, বান্দিপোরায় গুলির শব্দে আতঙ্ক

শ্রীনগর, ১৬ মার্চ (হি.স.): ভূস্বর্গে জঙ্গি দমন অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| শ্রীনগরের খানমোহ এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে সন্দেহভাজন দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য, তা এখনও পর্যন্ত জানা যায়নি| জঙ্গি দমন অভিযানে আহত হয়েছেন তিনজন জওয়ান, তাঁদের মধ্যে একজন স্টেশন হাউস অফিসার (এসএইচও) এবং অপরজন সিআরপিএফ জওয়ান| এনকাউন্টার স্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও বিস্ফোরক| ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|
বৃহস্পতিবার শ্রীনগর শহরের উপকণ্ঠে খানমোহ এলাকায় জঙ্গি হামলার মুখে পড়েন বিজেপি নেতা মুহাম্মদ আনোয়ার খান| আচমকা জঙ্গি হামলায় আহত হন বিজেপি নেতার দেহরক্ষী বিলাল আহমেদ| বিজেপি নেতারে উপর হামলার চালানোর পরই পালিয়ে যায় জঙ্গিরা| এরপর গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ), স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কানমোহ এলাকার বলহামারে বেশ কয়েকটি বাড়ি ঘিরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা| তখনই লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে খতম হয় দু’জন সন্ত্রাসবাদী| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘এনকাউন্টার স্থল থেকে দু’জন সন্ত্রাসবাদীর দেহ উদ্ধার হয়েছে| তাদের পরিচয় জানা যায়নি| ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও বিস্ফোরক|’ ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ|
এদিকে, গুলির শব্দে আতঙ্ক ছড়াল জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায়| বান্দিপোরা জেলার হাজিনে, খোসা মোহাল্লা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| অভিযান চলাকালীন গুলির শব্দ শোনা যায়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top