News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনের ধাক্কায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর
Image

ট্রেনের ধাক্কায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৫ মার্চ৷৷ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় রেলগাড়ী উদয়পুর থেকে আগরতলা যাওয়ার পথে বিশ্রামগঞ্জ আদিবাসী কলোনী এলাকায় ধাক্কা মারে এক যুবককে৷ যুবকের নাম সুকান্ত দেববর্মা (১৬)৷ পিতার নাম মনোরঞ্জন দেববর্মা৷ বাড়ী বিশ্রামগঞ্জের আদিবাসী কলোনী এলাকায়৷ সুকান্ত দেববর্মা মাধ্যমিক পরীক্ষার্থী৷ আগামীকাল বিশ্রামগঞ্জে সুকলে তার অঙ্ক পরীক্ষায় বসার কথা ছিল৷ বৃহস্পতিবার সারাদিন পরীক্ষার প্রস্তুতি নিয়ে সন্ধ্যায় মোবাইল নিয়ে রেল রাস্তায় ঘুরতে বেরিয়েছিল৷ হয়তো বা কানে হেড ফোন ছিল তাই ট্রেনের শব্দ শুনতে পায়নি৷ ইঞ্জিনের ধাক্কায় সঙ্গে সঙ্গে ওর মৃত্যু হয়৷ খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুকান্তকে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসক সুকান্তকে মৃত বলে ঘোষণা করে৷ সুকান্তের মৃতদেহ বিশ্রামগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷ আগামীকাল মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ সুকান্তের মৃত্যুতে গোটা বিশ্রামগঞ্জ এলাকায় শোকের ছায়া৷ এলাকাবাসীর বক্তব্য হল এই স্বপ্ণের রেলের ধাক্কায় প্রতিনিয়ত মানুষের মৃতু্যে হচ্ছে৷ এই ব্যাপারে বিভিন্ন মহল থেকে গভীর উদ্বেগও প্রকাশ করা হচ্ছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top