News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে সমর্থন টিডিপির
Image

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ওয়াইএসআর কংগ্রেসের অনাস্থা প্রস্তাবকে সমর্থন টিডিপির

৷৷ অভিজিৎ রায়চৌধুরী৷৷ নয়াদিল্লী, ১৫ মার্চ ৷৷ ভারতীয় জনতা পার্টি পরিচালিত কেন্দ্রীয় এনডিএ সরকারের বিরুদ্ধে এবার ওয়াই এস আর কংগ্রেস দলের অনাস্থা প্রস্তাবকে সমর্থন করার কথা ঘোষণা করলেন তেলুগু দেশম পার্টি৷ বৃহস্পতিবার টিডিপি প্রধান তথা অন্ধ্রপ্রদেশের মখ্যুমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বিধানসভায় বলেন, যে দলই কেন্দ্রীয় সরকাররে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করুক না কেন, প্রয়োজন হলে আমরা সেই প্রস্তাব সমর্থন করব৷ অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের দাবি পূরণ না হওয়াতেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আগেই সরে দাঁড়িয়েছে টিডিপি৷ চন্দ্রবাবুর নির্দেশে পদত্যাগ করেছে দুই মন্ত্রী অশোক গজপতি রাজু ও ওয়াই এস চৌধুরি৷

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করে মোদি সরকারে গুরুত্ব না পাওয়ার অভিযোগ করেছেন চন্দ্রবাবু৷ তিনি বলেন, প্রথম এনডিএ সরকারে ছিড় টিডিপি৷ আমরা ক্ষমতা চাইনি৷ বাজপেয়ীজি টিডিপির ৬ জনকে মন্ত্রী করার প্রস্তাব দেন৷ কিন্তু আমরা সেই প্রস্তাব গ্রহণ করিনি৷ বাজেপেয়ীজির আমলে তিনি আমাদের পরামর্শ নিতেন৷ আমাদের সঙ্গে আলোচনার ফলেই সোনালী চতুর্ভুজ প্রকল্প চালু করার ভাবনা সরকারের৷

এদিন ওয়াই এসআর কংগ্রেস সেখানে জানিয়ে দেয়, তারা নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে৷ পাশাপাশি জানিয়েছে, যারা অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেবে তাঁর পক্ষেই থাকবে দল৷ নিজেদের দাবি সমর্থনে ওয়াই এস আর কংগ্রেস, অন্ধ্রের বিভিন্ন আঞ্চলিক দলের মুখাপেক্ষী হয়েছে৷ যাতে সেই দলগুলি এনডিএর বিরুদ্ধে চলে যায়৷ শোনা যাচ্ছে, ওয়াই এস আর কংগ্রেসের এই উদ্যোগে সামিল হচ্ছে তেলুগু দেশম পার্টি৷ আগামীকাল শুক্রবার লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে চলেছে ওয়াই এস আর কংগ্রেস৷ এদিন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে দেখা করেন ওয়াই এস আর কংগ্রেসের সাংসদ ওয়াই ভি সুববা রেড্ডি৷ তিনি বিভিন্ন দলের নেতাদের লেখা চিঠিতে বলেন, এই অনাস্থা প্রস্তাবের পরেও কেন্দ্রীয় সরকার অন্ধ্রপ্রদেতশকে স্পেশাল স্টেটাস দিতে রাজি নয়৷ আমাদের দলের সাংসদরা আগামী ৬ এপ্রিল পদত্যাগ করবেন৷

সংবিধানের ১১৮ ধারা সংসদের উভয় কক্ষকে বিজনেজ নির্ধারণে অনুমতি দিয়েছে৷ সেই মোতাবেক লোকসভায় অনাস্থা প্রস্তাব আনতে গেলে ১৯৮ ধারা মোতাবেক অধ্যক্ষের কাছে আবেদন জানাতে হবে৷ নিয়ম অনুযায়ী যেকোন সদস্য লিখিতভাবে নোটিশ পেশ করবেন৷ অধ্যক্ষ অনাস্থা প্রস্তাবটি সংসদে পড়ে শুনাবেন এবং প্রত্যেক সদস্যকে এর পক্ষে কিংবা বিপক্ষে মত জানাতে বলবেন৷ যদি, ন্যুনতম লোকসভার ৫০জন সাংসদ এর পক্ষে মত দেন তাহলে অধ্যক্ষ অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দিনক্ষণ স্থীর করবেন৷ ১৯৯৯ সালে প্রথম এনডিএ সরকার এমনই অনাস্থ প্রস্তাবের মুখোমুখী হয়েছিল৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top