News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি একজন, গুরুতর আহত চারজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি একজন, গুরুতর আহত চারজন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/ চুরাইবাড়ি/ চড়িলাম, ১২ মার্চ৷৷ ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু এক যুবকের৷ আহত আরও একজন যুবক৷ ঘটনা সোমবার দুপুরে উদয়পুর সাব্রুম জাতীয় সড়কে মাতাবাড়ী বাইপাস এলাকায়৷ মৃত যুবকের নাম তাপস দেবনাথ৷ আহত যুবকের নাম দীপক পাল৷ ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়৷ আহত যুবকের বর্তমানে চিকিৎসা চলছে গোমতী জেলা হাসপাতালে৷ ঘটনার বিবরনে জানা যায়, সোমবার দুপুরে মাতাবাড়ী বাইপাস এলাকায় টিআর০৭-৫৫২১ নম্বরের লাল রঙের হিরোর সুপার স্লেন্ডার বাইক নিয়ে দুই যুবক যাওয়ার সময় একটি অটো গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনাটি ঘটে৷ ঘটনার খবর পেয়ে দমকলের কর্মীরা মৃত ও আহত ২ জনকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায়, বাইক আরোহী তাপস দেবনাথের ঘটনাস্থলেই মৃত্যু হয়৷ পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও অটো গাড়িটি পালিয়ে যায় বলে খবর৷

দিনকে দিন পথ দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে৷ প্রতিদিন রাজ্যের কোন না কোন প্রান্তে পথ দূর্ঘটনার বলি হচ্ছেন পথচারি থেকে শুরু করে যাত্রী ও যান চালক৷ কেউ কেউ আবার পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে চিকিৎসাধীন হতে হয়৷ মূলত দ্রুতগতি ও ওভার টেকের ফলেই পথ দূর্ঘটনা হয়৷ তেমনি এক পথ দূর্ঘটনা সংঘটিত হল উত্তরের কদমতলা আরডি ব্লকের সম্মুখে৷ টিআর০২এফ-৫৮৪৩ নম্বরের ইয়েমমাহা কোম্পোনির বাইক নিয়ে বাইক আরোহি একটি অটোকে ওভার টেক করতে গিয়ে টিআর০৫-১৫০২ নম্বরের পন্যবাহী বলেরো পিক আপের মুখোমুখি সংঘর্ষ বাধে৷ যদিও বিসুকট বোঝাই বলোরটি তার সঠিক রাস্তা দিয়ে যাচ্ছিল কিন্তু বাইক আরোহী ওভার টেক করাতে হয় মুখে মুখি সংঘর্ষ৷ বলেরোটি সামনের মাঝ অংশের নিচে ঢুকে যায় বাইকটি৷ কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে তাই বাইক আরোহী সহদেব মালাকারের পা ভাঙ্গে মাথা ফেটে যায়৷ তড়িঘড়ি স্থানীয় জনগণ গুরুতর

আহত ব্যক্তিকে কদমতলা গ্রামীন হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷ এদিকে স্থানীয় জনগণ কদমতলা থানাকে খবর দিলে পুলিশ প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে যায়৷ কিন্তু ততক্ষনে বালেরো চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়৷ পুলিশের উপড় উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় জনগণ৷ পরে অবশ্য দুর্ঘটনাস্থল থেকে বলেরো পিক আপ ও বাইকটিকে কদমতলা থানাতে নিয়ে আসে৷ অপরদিকে স্থানীয় জনসাধারণের কাছ থেকে জানা গিয়েছে গুরুতর ভাবে আহত বাইক চালক সহদেব মালাকার প্রেমতলা বন্ধন ব্যাঙ্কের কর্মচারি৷ সে তার ব্যক্তিগত কাজে ব্যাঙ্ক থেকে কদমতলা বাজারে আসার পথে কদমতলা আরডি ব্লকের সামনে ঘটে এই দুর্ঘটনা৷ আহত সহদেবের বাড়ি কাঞ্চনবাড়ির তরণি নগর এলাকায়৷

সোমবার রাত ৭টায় বিশাগড়স্থিত বাইদ্যাদিখির নিকট বাইক থেকে পড়ে গুরুতর জখম হয় দুইজন৷ গোলাঘাটি থেকে বিশালগড় যাওয়ার পথে টি আর ০৭ এ -৫৮১৯ নম্বরের একটি বাইককে অন্য একটি বাইক ধাক্কা মেরে চলে যায়৷ তাতে ছিটকে পড়ে বাইকে থাকা চালক জিতেন দেববর্মা (৪৫) ও আরোহী সুবল দাস (৩৯)৷ বাইদ্যাদিখির ২নং চন্দ্রনগরেই ঘটে এ দুর্ঘটনাটি৷ সঙ্গে সঙ্গে খবর পৌঁছায় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ ছুটে গিয়ে বাইক চালক  ও অরোহী দুজনকে উদ্ধার করে অগ্ণিদফতরের জওয়ানরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তাদের চিকিৎসা চলছে হাসপাতালে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top