News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিনে পরপর তৃতীয়বার, শ্রীনগরে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান
Image

চারদিনে পরপর তৃতীয়বার, শ্রীনগরে আত্মঘাতী সিআরপিএফ জওয়ান

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): গত চারদিনে পরপর তৃতীয়বার| আবারও আত্মঘাতী হলেন একজন বীর সেনা জওয়ান| শনিবার সকালে জম্মু ও কাশ্মীরের সামার ক্যাপিটল, শ্রীনগরে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর একজন জওয়ান| আত্মঘাতী সিআরপিএফ জওয়ানের নাম হল, পুরখা সুখদেব| তাঁর বাড়ি তেলেঙ্গানায়| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার সকালে শ্রীনগরের মুন্সি বাগ এলাকায়, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৭৯ ব্যাটেলিয়নের এফ-কোম্পানির ভিতর থেকে গুলির শব্দ শোনা যায়| তত্ক্ষণাত্ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সিআরপিএফ জওয়ান পুরখা সুখদেব| সময় নষ্ট না করে রক্তাক্ত অবস্থায় ওই সিআরপিএফ জওয়ানকে ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়| কিন্তু, চিকিত্সকরা তাঁকে প্রাণে বাঁচাতে পারেননি| হাসপাতালে নিয়ে যাওয়া হলে সিআরপিএফ জওয়ান পুরখা সুখদেবকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা| কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি, তা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা|
উল্লেখ্য, গত চারদিনে পরপর তিনবার এমন দুঃখজনক ঘটনা ঘটল| অকালেই চলে গেল তিনজন বীর জওয়ানের প্রাণ| প্রথমে গত বুধবার কুপওয়ারা জেলায় আত্মঘাতী হন ৩০ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ান বীরেন্দ্র সিনহা (২৪)| নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি| এরপর গত বৃহস্পতিবার কুপওয়ারা জেলাতেই আত্মঘাতী হন সেনাবাহিনীর জওয়ান নায়েক শঙ্কর সিং (৩৬)| এবার আত্মঘাতী হলেন সিআরপিএফ জওয়ান পুরখা সুখদেব|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top