News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে শেষ শ্রদ্ধা
Image

প্রয়াত সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়াকে শেষ শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ রাজ্যের প্রয়াত সমবায়, মৎস্য ও অগ্ণি নির্বাপক দপ্তরের মন্ত্রী খগেন্দ্র জমাতিয়ার মরদেহ রবিবার সকালে নয়াদিল্লী থেকে আগরতলায় আনা হয়৷ এরপর মহাকরণ প্রাঙ্গনে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হলে সেখানে মহদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন, পুলিশের মহানির্দেশক এ কে শুক্লা, প্রধান সচিব এল কে গুপ্তা, রাকেশ সারোয়াল, সচিব সমরজিৎ ভৌমিক, তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব মানিক লাল দে, সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী সহ অন্যান্য দপ্তরে সচিবগণ, আধিকারিকগণ, টিএসআর জওয়ানগণ ও মহাকরণের কর্মচারীগণ৷

এরপর বিধানসভা ভবন প্রাঙ্গনে প্রয়াত মন্ত্রীর মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ জিতেন্দ্র চৌধুরী, বিধানসভার সচিব বামদেব মজুমদার, অতিরিক্ত সচিব প্রতাপ চাকমা, পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা আর কে জমাতিয়া সহ টিএসআর জওয়ান, আধিকারীক ও বিধানসভার কর্মীগণ৷ এরপর সমবায় দপ্তরের প্রধান কার্য্যালয় প্রাঙ্গনে প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী, সমবায় নিয়ামক স্বপন কুমার দাস সহ অন্যান্য আধিকারীকগণ ও কর্মচারীগণ৷

তারপর বেলা ১টা ৩ মিনিটে প্রয়াত মন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়হয় তেলিয়ামুড়া মহকুমার ত্রিশাবাড়ীস্থিত তাঁর নিজ বাসভবনে৷ সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top