News Flash

  • Home
  • Uncategorized
  • মেঘালয়ে দুই আসনে বিজয়ী মুখ্যমন্ত্রী মুকুল, বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়ার দাবি এনপিপির
Image

মেঘালয়ে দুই আসনে বিজয়ী মুখ্যমন্ত্রী মুকুল, বিজেপিকে সঙ্গে নিয়ে সরকার গড়ার দাবি এনপিপির

শিলং (মেঘালয়), ৩ মার্চ (হি.স.) : মুখ্যমন্ত্রী মুকুল সাংমা তাঁর দুই আসনেই বিজয়ী হয়েছেন। সরকারিভাবে এ ঘোষণা করা না হলেও ভোটগণনা কেন্দ্রের এক সূত্র এ তথ্য দিয়েছে। মুখ্যমন্ত্রী ডাঃ মুকুল সাংমা দুই আসন তাঁর নিজের পূর্ববর্তী আসন ৫৩ নম্বর আমপাতি এবং নতুন ৪১ নম্বর সংসাক থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মেঘালয়ের ভোটগণনায় এখন পর্যন্ত কংগ্রেস ২০, বিজেপি ২, ইউডিপি ৬, এনপিপি ১০ এবং অন্য দলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রী মুকুল সাংমা দুই আসনে এবং দক্ষিণ শিলঙের বিজেপি প্রার্থী শানবর শুল্লাই বিজয়ী হয়েছেন। আরও দুই আসনে বিজেপি প্রার্থী জয়লাভ করেছেন বলে খবর পাওয়া গেলেও সেগুলি কোন কেন্দ্র তা এখনও জানা যায়নি।
মেঘালয়ে ৫৯ আসনে ভোট হয়েছে। জঙ্গি হামলায় উইলিয়াম কেন্দ্রের এনসিপি প্রার্থীর মৃত্যুতে ওই কেন্দ্রের ভোট স্থগিত রাখা হয়েছে। লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পিএ সাংমার ছেলে কনরাড সাংমার এনপিপি এনডিএ তথা নেডা-র শরিক হলেও রাজ্যে বিজেপি-র সঙ্গে জোটে না গিয়ে একক শক্তিতে প্রতিদ্বন্দ্বিতা করেছে। তবে অলিখিত ভাবে বিজেপি জোটেই আছে, জানিয়েছেন কনরাড। দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন, মেঘালয়ে বিজেপিকে সঙ্গে নিয়ে তাঁর দলই সরকার গড়বে। রাজ্যকে কংগ্রেসমুক্ত করতে ইউডিপি, এইচএচপিডিপি-সহ অন্যদের নিয়ে তাঁরা সরকার গঠন করবেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top