News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে দলিত যুবককে জীবন্ত পুড়িয়ে খুন, দেহ নিতে অস্বীকার পরিবারের
Image

গুজরাটে দলিত যুবককে জীবন্ত পুড়িয়ে খুন, দেহ নিতে অস্বীকার পরিবারের

রাজকোট, ২ মার্চ (হি.স.) : গুজরাটে দলিত যুবককে জীবন্ত পুড়িয়ে খুনের অভিযোগ। অভিযুক্তরা ধরা না পড়ায় দেহ নিতে অস্বীকার নিহত যুবকের পরিবারের। অভিযোগ, ভরত গোয়েল নামে বছর ২৩-এর ওই যুবককে গাড়ির মধ্যে আটকে রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়। গত পাঁচদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক হাসপাতালে ভর্তি ছিলেন। ঘটনায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযুক্তরা এখনও অধরা। পুরনো গাড়ি কেনা নিয়ে বচসার জেরে খুন কিনা, খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় রাজকোট সিভিক হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকদিন চিকিৎসা চলার পর বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। ওই খবর ছড়াতেই গোটা দেশ জুড়ে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে, গত ২৩ ফেব্রুয়ারি রাজকোটের বেরাভাল তালুকা এলাকায় ওই ঘটনা ঘটে। গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন ভরত গোয়েল নামে ওই যুবক। কিন্তু মাঝ রাস্তায় ভরতের পথ আটকায় আহির সম্প্রদায়ের বেশ কয়েকজন। গাড়ির ভেতর থেকে জোর করে টেনে নিয়ে গিয়ে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। গাড়ির মধ্যে থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও প্রথমে নিস্তার পাননি ভরত। কিন্তু ভরত সেখান থেকে কোনওক্রমে পালিয়ে গেলে তাঁকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছোঁড়া হয়। বোমার আঘাতে ভরত মাটিতে পড়ে গেলে দেশলাই দিয়ে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর।
ওই সময় ৪ জন একযোগে ভরতের গায়ে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। কোনওক্রমে ভরতকে সেখান থেকে উদ্ধার করে বেরাভাল হাসপতালে ভর্তি করেন বাড়ির লোকজন। কিন্তু বেরাভাল হাসপতালে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় রাজকোট সিভিক হাসপতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। এরপর থেকেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে। কিন্তু, দোষীরা ধরা না পড়া পর্যন্ত ভরতের দেহ সৎকার করা হবে না বলে স্পষ্ট জানিয়েছে তাঁর পরিবার। পাশাপাশি ভরতের চিকিৎসা হাসপাতাল গাফিলতি করেছে বলেও অভিযোগে সরব হয়েছে তাঁর পরিবার।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top