News Flash

  • Home
  • Uncategorized
  • আইএনএক্স মিডিয়া মামলা : গ্রেফতার চিদম্বরম পুত্র কার্তি
Image

আইএনএক্স মিডিয়া মামলা : গ্রেফতার চিদম্বরম পুত্র কার্তি

নয়াদিল্লি ও চেন্নাই, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা পালানিয়াপ্পন চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমকে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বেনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার সকাল আটটা নাগাদ চেন্নাই বিমানবন্দর থেকে কার্তিকে গ্রেফতার করেছে সিবিআই| বুধবার সকালেই ব্রিটেন থেকে দেশে ফিরেছিলেন চিদম্বরম পুত্র কার্তি| ব্রিটিশ এয়ারওয়েজের বিমান থেকে চেন্নাই বিমানবন্দরে নামার পরই সকাল আটটা নাগাদ কার্তি চিদম্বরমকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র গোয়েন্দারা|

আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় ২০১৭ সালের ১৫ মে এফআইআর দায়ের করেছিল সিবিআই| এফআইআর-এর সমগোত্রীয় এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করা হয়েছিল কার্তি চিদম্বরম, আইএনএক্স মিডিয়া ও তার দুই অধিকর্তা পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে| সিবিআই-এর অভিযোগ, ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড (এফআইপিবি)-এর নিয়ম ভঙ্গ করায় আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে কর সংক্রান্ত একটি তদন্ত চলছিল| নিজের প্রভাব খাটিয়ে সেই তদন্ত প্রভাববিত করেন কার্তি| অভিযোগ, আইএনএক্স মিডিয়ার থেকে মোটা টাকার বিনিময়ে এই কাজ করেন চিদম্বরম পুত্র কার্তি| সেই সময় (২০০৭ সাল) তাঁর বাবা পালানিয়াপ্পন চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন|

চিদম্বরম পুত্রের এই গ্রেফতারির বিরুদ্ধে প্রত্যাশিতভাবেই সরব হয়েছে কংগ্রেস| কংগ্রেস নেতা রণদীপ সুরেজওয়ালা জানিয়েছেন, ‘পি চিদম্বরম ও তাঁর পরিবারের পাশে রয়েছে কংগ্রেস| প্রকৃত সত্য প্রকাশ্যে আসবেই|’ চেন্নাই বিমানবন্দরে গ্রেফতার করার পর চিদম্বরম পুত্র কার্তিকে দিল্লিতে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র গোয়েন্দারা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top