News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ
Image

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ

মুম্বই, ২৫ ফেব্রুয়ারি(হি.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী। শনিবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। সূত্রের দাবি পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী বনি কাপুর, ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইকে গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শ্রীদেবীর আকস্মিক মৃত্যু খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
নিজের অভিনয় ক্ষমতা দিয়ে আট এবং নয়ের দশকে গোটা বলিউড জুড়ে দাপিয়ে বেড়িয়েছিলেন শ্রীদেবী। মিস্টার ইন্ডিয়া, লমহে, নাগিনা, চাঁদনি, গুমরাহ, ওয়াক্ত কী আওয়াজ়ের মতো কালজয়ী সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। সম্প্রতি মম, ইংলিশ ভিংলিশয়ের মতো সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। ২০১৩ সালের ভারতীয় সিনেমায় তাঁর অবদানকে কুর্নিশ জানিয়ে ভারত সরকারের তরফ থেকে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ১৯৭৫ সালে জুলি সিনেমায় শিশুশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর বাকিটা ইতিহাস। ১২৫ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন অনিল কাপুর, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। আটের দশকে মাধুরী দীক্ষিত সঙ্গে পাল্লা দিয়ে বলিউডে একটার পর একটা হিট সিনেমা দিয়ে গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেমে এসেছে গোটা বলিউডে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুরসহ আরও অন্য বলিউড তারকা।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top