News Flash

  • Home
  • Uncategorized
  • চেন্নাইয়ে এআইএডিএমকের প্রধান কার্যালয়ে উন্মোচিত জয়ললিতার মূর্তি
Image

চেন্নাইয়ে এআইএডিএমকের প্রধান কার্যালয়ে উন্মোচিত জয়ললিতার মূর্তি

চেন্নাই(তামিলনাডু), ২৪ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাডুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর পূর্ণঅবয়ব মূর্তি বসল দলের প্রধান কার্যালয়ে। শনিবার তামিলনাডুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার মূর্তি উন্মোচিত হল চেন্নাইয়ের এআইএডিএমকের প্রধানকার্যালয়ে। এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাডুর বর্তমান মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার সোনালি রঙের পূর্ণঅবয়ব মূর্তি উন্মোচন করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। এই বিষয়ে তিনি বলেন, এআইএডিএমকের প্রধান কার্যালয়ের আমরা আম্মার(জয়ললিতার) মূর্তি উন্মোচন করলাম। যখন তিনি (জয়ললিতা) জীবিত ছিলেন তখন বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। আমরাও বহু প্রতিবন্ধকতা মুখোমুখি হয়েছি। সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে আমরা সফল হয়েছি। আম্মার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ। কেউ আমাদের আলাদা করতে পারবে না।
এই বিষয়ে উপ-মুখ্যমন্ত্রী ও পান্নিরসেলভম জানিয়েছেন, এআইএডিএমকের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তামিলনাডুর মানুষের কল্যাণ করে আমরা দিনটি উদযাপন করি। কিন্তু আজ বুক ভরা আবেগ ও চোখ ভরা জল নিয়ে আমরা আম্মার মূর্তি সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রসঙ্গত, তালিম রাজনীতিতে কমল হাসান ও রজনীকান্ত নামক দুই সুপারস্টারের উদয় হয়েছে। এই দুই সুপারস্টার যাতে কোনও ভাবেই এআইএডিএমকের রাজনৈতিক শক্তি খর্ব করতে না পারে তাঁর জন্য এই উদ্যোগ বলে সূত্রের দাবি ।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top