News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকা নিগ্রহকাণ্ডে পাপোনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র সরকার
Image

নাবালিকা নিগ্রহকাণ্ডে পাপোনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে মহারাষ্ট্র সরকার

মুম্বই, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): একটি মিউজিক ভিডিওর শুটিং চলাকালীন এক নাবালিকাকে জোর করে চুমু খাওয়ার জন্য গায়ক পাপোনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল মহারাষ্ট্র সরকার। রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিদ্যা ঠাকুর বিষয়টি তদন্ত করে দেখার জন্য মুম্বই পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, এই ঘটনার পরে মহারাষ্ট্রের মহিলা কমিশনও গোটা বিষয়টি খতিয়ে দেখছে। প্রসঙ্গত জোর করে এক নাবালিকাকে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে বলিউডের প্রখ্যাত কণ্ঠশিল্পী পাপোনের বিরুদ্ধে। এর আগে এই ঘটনার প্রেক্ষিতে পাপোনের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী রুনা ভুওয়ান। হোলি উপলক্ষ্যে একটি মিউজিক ভিডিওর শুটিং চলাকালীন এক নাবালিকাকে জোর করে চুমু খায় পাপোন। এর পরেই বলিউডের জনপ্রিয় গায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রুনা ভুওয়ান।
নিজেদের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পাপোন শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, এর জন্য ভুল ক্যামেরা অ্যাঙ্গেলই দায়ী। এটি একটি দুর্ঘটনা কোনও যৌন নিগ্রহ নয়। পাপোন আরও বলেন ঘটনাটা যখন ঘটে তখন রিয়েলিটি শোয়ের অনেক কর্মকর্তাই সেই সময় উপস্থিত ছিল।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top