News Flash

  • Home
  • Uncategorized
  • গন্ডাছড়া-অমরপুর সড়কে দৌরাত্ম্য দুসৃকতিদের, আতঙ্কে যাত্রী সাধারণ
Image

গন্ডাছড়া-অমরপুর সড়কে দৌরাত্ম্য দুসৃকতিদের, আতঙ্কে যাত্রী সাধারণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর থেকেই নিরাপত্তা কর্মীদের বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷ দুষ্ট চক্রগুলি ভোটপর্ব চলাকালে নিরাপত্তা বাহিনীর টহল ও তীক্ষ্ন নজরদারীর কারণে শান্তির পরিবেশ তেমনটা বিনষ্ট করতে পারেনি৷ নিরাপত্তা বাহিনীর তৎপরতা হ্রাস পাওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে অশান্তির পরিবেশ কায়েম করার চক্রান্তে লিপ্ত হয়েছে দুসৃকতিরা৷ গন্ডাছড়া অমরপুর সড়কে গত তিনদিন ধরে সন্ধ্যা হতেই কতিপয় দুসৃকতিরা তান্ডব চালাচ্ছে৷ যাত্রীবাস সহ অন্যান্য যানবাহনে তারা ঢিল ছুঁড়েছে৷ শুধু তাই নয়, দুষ্টচক্রটি একটি কমান্ডার জিপ গাড়ি নিয়ে যানবাহনের পেছনে ধাওয়া করছে৷ লুটেরা বাহিনী এই এলাকায় তৎপর হয়ে উঠেছে বলে অভিযোগ৷ ফলে অমরপুর গন্ডাছড়া সড়কে যাতায়াতকারী যাত্রী সাধারণ তীব্র আতঙ্কে ভুগছেন৷ গন্ডাছড়া থেকে থালছড়া পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার রাস্তায় টহলের কোন ব্যবস্থা নেই৷ লুটেরা বাহিনী তান্ডব চালাল্যে আরক্ষা প্রশাসনের কর্মকর্তারা কোন ব্যবস্থা নিচ্ছেন না৷ প্রশাসনের দুর্বলতারা সুযোগকে কাজে লাগিয়ে দুষ্টচক্রটি যেকোন সময় যাত্রীবাহী যানবাহ আটক করে লুটপাট চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিষয়টি যানবাহনের চালক ও মালিক পক্ষ থেকে প্রশাসনের নজরে আনা হয়েছে৷ তারপরও কুম্ভকর্ণের নিদ্রায় প্রশাসন৷ উল্লেখ্য, গন্ডাছড়া অমরপুর সড়কটিতে বহুবার হামলা হুজ্জুতির ঘটনা ঘটেছে৷ প্রশাসন এই সড়কে নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোন সময় অঘটন ঘটে যেতে পারে এবং যান চলাচল বন্ধ হয়ে পড়তে পারে৷  তাতে বিস্তীর্ণ এলাকার জনগণ জটিল সমস্যার সম্মুখীন হবে৷ অঘটন ঘটলে প্রশাসন এর দায় কোনভাবেই অস্বীকার করতে পারবে না৷ কেননা, স্পর্শকাতর এই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করারা জন্য নানা তরফ থেকে বহুবার প্রশাসনের কাছে দাবী জানানো হয়েছে৷ দীর্ঘ কয়েকবছর ধরে গন্ডাছড়া এলাকায় যে শান্তি সম্প্রীতির পরিবেশ অক্ষুন্ন রয়েছে তাকে বিনষ্ট করার জন্যই এই চক্রান্ত বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top