News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতীর নিখোঁজ দম্পতির মৃতদেহ উদ্ধার খোয়াইয়ে
Image

গোমতীর নিখোঁজ দম্পতির মৃতদেহ উদ্ধার খোয়াইয়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ এক মাসেরও বেশী সময় ধরে নিখোঁজ থাকার পর শেষে দম্পতির ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে৷ খোয়াই নদীর জলে ভাসমান অবস্থায় দুইজনের মৃতদেহ দেখতে পায় স্থানীয় জনগণ৷ সাথে সাথেই খবর দেওয়া হয় পুলিশকে৷ ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়৷ তথ্য অনুসন্ধান করে পুলিশ জানতে পারে মৃত দম্পতি হলেন খালু মুন্ডা (৫৫) এবং তার স্ত্রী কুচলী মুন্ডা (৫০)৷ তাদের বাড়ি গোমতী জেলার মুন্ডাবস্তির ৫ নং ওয়ার্ডে৷ তারা প্রায় একমাস আগে নিখোঁজ হয়েছেন৷ তাদের কোন খোঁজ পাওয়া যায়নি৷ এই ব্যাপারে নিকটাত্মীয় বহু স্থানে খোঁজ নিয়েছেন৷ কিন্তু, আজ মৃতদেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোমতী জেলার দম্পতির মৃতদেহ কীভাবে খোয়াই জেলায় পৌঁছল৷ তাদেরকে কি পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, নাকি আত্মহত্যার ঘটনা এনিয়েও চলছে জোর জল্পনা৷ তবে, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে৷ আত্মীয় পরিজনদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য অনুসন্ধান করছে পুলিশ৷ তবে, দম্পতির মৃতদেহ উদ্ধারের ঘটনায় খোয়াইয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top