News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ঋণ চোকাতে না পেরে আত্মঘাতী এক কৃষক
Image

মহারাষ্ট্রে ঋণ চোকাতে না পেরে আত্মঘাতী এক কৃষক

মুম্বই(মহারাষ্ট্র), ২১ ফেব্রুয়ারি(হি.স.): মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার কৌথুলায় বুধবার সকালে এক কৃষক আত্মহত্যা করেছে। সূত্রের দাবি এবারের তার ফসলের ফলন ভাল হয়নি। পাশাপাশি পুরনো কৃষি ঋণ চোকাতে না পেরে দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগ ছিলেন ওই কৃষক। তাই আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি।
প্রবীণ ঠাকুর নামে ওই কৃষকের ২ একর জমি রয়েছে। সম্প্রতি তার ফসল নষ্ট হয়ে যায়। তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় প্রবীণ ঠাকুরকে। নিজের ট্রাক্টর বন্ধক দিয়ে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন তিনি। তা চোকাতে না পারার জন্য অবসাদে ভুগছিলেন তিনি। অবশেষে আত্মঘাতী হলেন ওই কৃষক। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকারের কৃষকদের ঋণ মকুব যোজনার প্রচলন করলেও রাজ্যের সমস্ত কৃষক এর সুফল এখনও পায়নি। নিহত কৃষক প্রবীণ ঠাকুর রেখে গেলেন স্ত্রী, দুই শিশু এবং এক ভাই। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত কৃষকের মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top