News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশ বণিক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

উত্তরপ্রদেশ বণিক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লখনউ(উত্তরপ্রদেশ), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বণিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও এই বণিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে অনুষ্ঠিত দুই দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশ বিদেশের প্রায় ৫০০০ উদ্যোগপতি। বেহাল আর্থিক দশা থেকে রাজ্যকে বের করে উন্নয়নের সড়কে নিয়ে আনার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনের পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনা, নীতি, পরিকল্পনা এবং কার্য সম্পাদনই উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। উত্তরপ্রদেশে উন্নয়নের বুনিয়াদি ভিত তৈরি হয়ে গিয়েছে। যেখানে বৃহদ নতুন উত্তরপ্রদেশের নির্মান করা হবে। যখন পরিবর্তন হয় তা অনুভূত হয়। উত্তরপ্রদেশের কৃষি ক্ষেত্রে প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দুগদ্ধ, আখ, আলু ফলনের দিক দিয়ে উত্তরপ্রদেশ এক নম্বর। উত্তরপ্রদেশের জনসংখ্যার ৭০ শতাংশই তরুণ প্রজন্ম। ফলে উত্তরপ্রদেশের অনেক সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে কোনও অসুবিধা হবে।
এই সম্মেলনে আদানি গ্রুপের পক্ষ থেকে আগামী ৫ বছরে রাজ্যে ৩৫০০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। সড়ক, কৃষি, সৌর এবং তাপবিদ্যুতে বিনিয়োগ করবে আদানিরা। অন্যদিকে মুকেশ আম্বানি জানিয়েছেন রাজ্যে ২০০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। দুইদিন ব্যাপী এই সম্মেলনে প্রায় ৩০টি সেশন হবে। সম্মেলনে উল্লেখ্যযোগ্য যে শিল্পপতিরা উপস্থিত ছিলেন তারা হলেন কুমারমঙ্গলম বিড়লা, আনন্দ মহিন্দ্রা, এন চন্দ্রশেখরন।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top