News Flash

  • Home
  • Uncategorized
  • এআইএডিএমকে খুবই খারাপ, তাই আমি রাজনীতিতে : কমল হাসান
Image

এআইএডিএমকে খুবই খারাপ, তাই আমি রাজনীতিতে : কমল হাসান

চেন্নাই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): অভিনয়ের পর এবার রাজনীতিতেও পায়ের তলার মাটি শক্ত করার লক্ষ্যে ময়দানে নেমে পড়েছেন কমল হাসান| এমতাবস্থায় তামিলনাড়ুর ক্ষমতাসীন দল এআইএডিএমকে-র বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রখ্যাত অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান| মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমল হাসান বলেছেন, ‘আমি রাজনীতিতে প্রবেশ করেছি কারণ, ক্ষমতাসীন এআইএডিএমকে দল খুবই খারাপ|’ কমল হাসান আরও বলেছেন, ‘এই কারণে আমি এআইএডিএমকে দলের কারও সঙ্গে সাক্ষাত্ করিনি|’
বুধবার রাজ্য সফর করবেন অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান| এরপর মাদুরাইয়ে নিজ দলের শুভ সূচনা করবেন তিনি| মাদুরাইয়ে কমল হাসানের দলের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| উপস্থিত থাকার কথা রয়েছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top