News Flash

  • Home
  • Uncategorized
  • পাটিয়ালায় অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে মৃত্যু তিনজনের, অসুস্থ ১১
Image

পাটিয়ালায় অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে মৃত্যু তিনজনের, অসুস্থ ১১

পাটিয়ালা (পঞ্জাব), ২০ ফেব্রুয়ারি (হি.স.): অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে তিনজনের মৃত্যু ও ১১ জনের অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক অব্যাহত রাজপুরার শম্ভু এলাকায়| বিষাক্ত গ্যাসের আতঙ্কে দিশেহারা শম্ভু এলাকার মানুষজন| সূত্রের খবর, সোমবার গভীর রাতে সান্ধারসি গ্রামে অবস্থিত হিমালয়া ফ্রেস প্রোটিন ফ্যাক্টরি প্রাইভেট লিমিটেড নামক একটি ফ্যাক্টরি থেকে অ্যামোনিয়া গ্যাস লিক হয়| ওই ফ্যাক্টরিতে মটরশুটি এবং আলু ফ্রিজিং করার ব্যবস্থা রয়েছে| অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ অব্যাহত ছিল মঙ্গলবার ভোর পর্যন্ত|
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধে ইতিমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ১১ জন| অসুস্থ অবস্থায় ১১ জনকে রাজিন্দ্র সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে| হাসপাতাল সূত্রের খবর, অসুস্থ ১১ জনের মধ্যে চারজনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| ইতিমধ্যে সান্ধারসি গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে| পুলিশ সূত্রের খবর, অসুস্থ ১১ জনের মধ্যে ৮ জন হলেন ফ্যাক্টরির কর্মী এবং বাকি তিনজন ফ্যাক্টরি সংলগ্ন এলাকার বাসিন্দা| গোটা ঘটনাটি খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top