News Flash

  • Home
  • Uncategorized
  • বক্স অফিসে ২৭৫ কোটির গণ্ডি পেরোল পদ্মাবত
Image

বক্স অফিসে ২৭৫ কোটির গণ্ডি পেরোল পদ্মাবত

মুম্বই, ২০ ফেব্রুয়ারি (হি.স.): বক্স অফিসে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সঞ্জয়লীলা বনশালি পরিচালিত পদ্মাবত। ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার পরে চার সপ্তাহ কেটে গিয়েছে। তার মধ্যে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের প্যাডম্যান এবং সিদ্ধার্থ মালহোত্রার আইয়ারি। কিন্তু কোনও কিছুই পদ্মাবতের জৌলুসকে ম্লান করে দিতে পারেনি। এখনও পর্যন্ত ২৭৬.৫০ কোটি টাকা আয় করেছে পদ্মাবত। সূত্রের দাবি খুব তাড়াতাড়ি ৩০০ কোটি টাকার গণ্ডিও পেরিয়ে যাবে পদ্মাবত। মুক্তির প্রথম সপ্তাহে পদ্মাবতের আয় ছিল ১৬৬.৫০ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে ৬৯.৫০ কোটি। তিন নম্বর সপ্তাহে ৩১.৭৫ কোটি টাকা এবং চতুর্থ সপ্তাহে ৮.৭৫ কোটি টাকা। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২৭৬.৫০ কোটি আয় করেছে পদ্মাবত।
প্রসঙ্গত ১৯০ কোটি টাকা খরচ তৈরি করা পদ্মাবতের মুক্তি পাওয়ার কথা ছিল পয়লা ডিসেম্বর। কিন্তু কিছু রাজপুত সংগঠনের বিরোধীতার ফলে সিনেমাটির মুক্তি দিন পিছিয়ে যায়। অবশেষে একাধিক দৃশ্য বাদ দিয়ে এবং নাম পাল্টে ২৫ শে জানুয়ারি মুক্তি পায় পদ্মাবত। দীপিকা পাডুকোন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাহিদ কাপুর, রণবীর সিং, রাজা মুরাদ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top