News Flash

  • Home
  • Uncategorized
  • মোহভঙ্গ অরবিন্দ সিং লাভলির, পুনরায় যোগ দিলেন কংগ্রেসে
Image

মোহভঙ্গ অরবিন্দ সিং লাভলির, পুনরায় যোগ দিলেন কংগ্রেসে

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): মোহভঙ্গ হল রাজনীতিক অরবিন্দর সিং লাভলির| ২০১৭ সালের এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দর সিং লাভলি| এখনও এক বছর অতিক্রান্ত হয়নি, এরই মধ্যে বিজেপি ছেড়ে পুনরায় কংগ্রেসে যোগ দিলেন তিনি| শনিবার দিল্লিতে কংগ্রেস নেতা অজয় মাকেন-এর উপস্থিতিতে কংগ্রেসে পুনরায় যোগ দিলেন অরবিন্দ সিং লাভলি| কংগ্রেসে পুনরায় যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দর সিং লাভলি জানিয়েছেন, ‘আমার জন্য কোনও খুশির সিদ্ধান্ত (কংগ্রেস ছেড়ে, বিজেপি যোগদান) ছিল না| বেদনায় ওই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি| মতাদর্শগতভাবে আমি ওখানে (বিজেপি) খাপখাইনি|’ অরবিন্দর সিং লাভলি পুনরায় কংগ্রেসে যোগ দেওয়ায় খুশি প্রকাশ করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত| তিনি জানিয়েছেন, ‘উনি (লাভলি) ফিরে আসায় আমার খুবই ভালো লাগছে| সর্বপরি উনি ৱুঝতে পেরেছেন নিজের ঘরই ভালো|’
উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিল মাসে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অরবিন্দর সিং লাভলি| ১৯৯৮ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে নির্বাচিত হওয়ার পর কখনই পরাজিত হননি লাভলি| ২০১৩ সালে গান্ধী নগর বিধানসভা কেন্দ্র থেকে চতুর্থবারের জন্য নির্বাচিত হন অরবিন্দর সিং লাভলি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top