News Flash

  • Home
  • Uncategorized
  • এবার ভূয়ো ভোটের সম্ভাবনা নেই ঃ সিইও, নির্বাচনে স্পেশাল অবজারভার নিযুক্ত
Image

এবার ভূয়ো ভোটের সম্ভাবনা নেই ঃ সিইও, নির্বাচনে স্পেশাল অবজারভার নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ ভূয়ো ভোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন না রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক৷ তবে, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি এতটাই নিখঁুত হয়েছে,  তাতে ভূয়ো ভোট আটকানো সম্ভব বলেন দাবি তাঁর৷ মুখ্য নির্বাচন আধিকারীকের কথায়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে৷ সাথে যোগ করেন, নির্বাচন পরিচালনায় সহায়তা এবং পথ প্রদর্শনে নির্বাচন কমিশন স্পেশাল অবজারভার নিয়োগ করেছেন৷

শুক্রবার সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুনীকান্তি বলেন, নির্বাচনকে ঘিরে সারা রাজ্যে প্রয়োজনীয় নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে৷ নির্বাচনে সহায়তা এবং পথ প্রদর্শনে নির্বাচন কমিশন স্পেশাল অবজারভার নিয়োগ করেছেন৷ আইটিবিপি ডিজি আর কে পঞ্চনন্দাকে কমিশন রাজ্যে স্পেশাল অবজারভার হিসেবে নিয়োগ করেছে৷ শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় আইটিবিপি’র ডিজি রাজ্যে এসেছেন৷

এদিন মুখ্য নির্বাচন আধিকারীক জানান, এই নির্বাচন তাঁদের জন্য অগ্ণিপরীক্ষার সমান৷ সুষ্ঠ ও অবাধ নির্বাচনে কোন ঘাটতি রাখা হবে না৷ তাঁর কথায়, নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে৷ প্রয়োজনীয় স্থানে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে৷ তাছাড়া ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নির্বাচনের তিনি সমস্ত বুথের উপর নজরদারী চালানো হবে৷ তিনি জানান, দুটি হেলিকপ্ঢার আকাশপথে নজরদারী রাখবে৷ এছাড়া থাকবে এয়ার এম্বুল্যান্সও৷ শ্রীরাম তরুনীকান্তি জানিয়েছেন, নির্বাচন কমিশনের সুপারিশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নির্বাচনের পরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সম্মতি দিয়েছে৷

এদিন তিনি দাবি করেন, এবারের নির্বাচনে ভূয়ো ভোট যৎসামান্য হতে পারে৷ কারণ, প্রস্তুতি এতটাই নিখঁুতভাবে নেওয়া হয়েছে, তাতে ভূয়ো ভোটের সম্ভাবনা নেই৷ তাঁর কথায়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বিভিন্ন নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোট ভোটারের ২ থেকে ৩ শতাংশ ভোটারকে এএসডি লিস্টে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁদের ভোট দিতে হলে প্রয়োজনীয় প্রমানাদি ভোটকেন্দ্রে দিতে হবে৷ তবেই, তাঁরা ভোট দিতে পারবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top