নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ বুধবার রাজ্যেও চলছে শিব চতুর্দশী তথা শিবরাত্রি ব্রত ও পূজা৷ শিব চুতর্দশী উপলক্ষ্যে রাজ্যের প্রতিটি শিবমন্দিরে উপচে পড়েছে ভিড়৷ রাজ্যের প্রতিটি শিবমন্দিরেই বুধবার সকাল থেকে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে৷ এদিকে রাজধানী আগরতলায় সেন্ট্রালরোড সংলগ্ণ শিববাড়িতে বিশেষ মেলা বসেছে৷ শিববাড়ি ছাড়াও রাজন্য স্মৃতি বিজড়িত লক্ষ্মী নারায়ণ মন্দির সংলগ্ণ শিবমন্দির এবং কের চৌমুহনি সংলগ্ণ শিবকালী মন্দিরে শিবরাত্রি ব্রত ও পূজা উপলক্ষ্যে ধর্মপ্রাণ মহিলা ও পুরুষদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে৷ সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো৷ অন্যদিকে এই রাজ্যের পীঠস্থান তথা মন্দিরনগরী উদয়পুরে শ্রীশ্রীত্রিপুরেশ্বরী ভৈরব মহাদেববাড়িতে উৎসব ও মেলা শুরু হয়েছে৷ বুধবার রাত ১২ টা ৪৪ মিনিট পর্যন্ত চতুর্দশী তিথি রয়েছে৷ মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটের পর চতুর্দশী তিথি শুরু হয়েছে৷ সকাল থেকেই শিবমন্দিরগুলিতে শিবলিঙ্গে তিল, তেল মেখে দুধ, ডাবের জন-সহ স্নান করার দৃশ্য লক্ষ্য করা গেছে৷ শিবরাত্রির জন্য রাজ্যের প্রধান প্রধান বাজারগুলিতে বেলের আমদানি হয়েছে প্রচুর৷ তাছাড়া পেলপাতা, ধুতুরা ফুল, মিষ্টি, আলুর চাহিদাও ছিল বেজায়৷ এছাড়া শিবরাত্রিকে কেন্দ্র করে পতির মঙ্গল কামনা ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে শিবের মাথায় জল ঢালার রীতি রয়েছে৷ সকাল থেকেই মন্দির গুলিতে ওঁনমঃশিবায় ধবনির বাধ্যমে ভক্তরা ভিড় জমাতে শুরু করেন৷

শিব চতুর্দশীর ব্রত ও পূজা রাজ্যের মন্দিরগুলিতে ভিড়
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















