News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বোল্লা বুল্লিরামাইয়া, শোকস্তব্ধ চন্দ্রবাবু নাইডু
Image

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বোল্লা বুল্লিরামাইয়া, শোকস্তব্ধ চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ টিডিপি নেতা বোল্লা বুল্লিরামাইয়া| বার্ধক্যজনিত কারণে বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের তানুকুতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে প্রবীণ এই টিডিপি নেতার বয়স হয়েছিল ৯২ বছর| পরিবার সূত্রের খবর, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বোল্লা বুল্লিরামাইয়া| বুধবার সকালে নিজ বাসভবনে জীবনাবসান হয়েছে তাঁর|

প্রবীণ টিডিপি নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী এন চিনা রাজাপ্পা, অর্থমন্ত্রী ইয়ানামালা রামাকৃষ্ণুডু সহ তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র শীর্ষ নেতারা| শোকবার্তায় অন্ধ্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘তেলুগু দেশম পার্টির জন্য বহু উল্লেখযোগ্য কাজ করেছেন বুল্লিরামাইয়া| তাঁর মৃত্যু দলের জন্য বড় ক্ষতি|’

উল্লেখ্য, ১৯৮৪ সালে সর্বপ্রথম সাংসদ নির্বাচিত হন বোল্লা বুল্লিরামাইয়া| ইলুরু লোকসভা কেন্দ্র থেকে ১৯৯১, ১৯৯৬ এবং ১৯৯৯ সালে লোকসভার সাংসদ নির্বাচিত হন তিনি| পরে ১৯৯৬-১৯৯৮ সাল পর্যন্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন বোল্লা বুল্লিরামাইয়া|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top