News Flash

  • Home
  • Uncategorized
  • জয়ললিতার প্রতিকৃতি সরানোর আবেদন জানিয়ে হাইকোর্টে ডিএমকে
Image

জয়ললিতার প্রতিকৃতি সরানোর আবেদন জানিয়ে হাইকোর্টে ডিএমকে

চেন্নাই, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : তামিলনাড়ু বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার প্রতিকৃতি সরানোর আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বিরোধী শিবির। ডিএমকের দাবি দুর্নীতিতে দোষী সাব্যস্ত জয়ললিতার ছবি বিধানসভার মর্যাদা ক্ষুন্ন করে৷
এদিন বিধানসভায় জয়ললিতার প্রতিকৃতি উন্মোচনের কিছুক্ষণ পরই মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে ডিএমকে৷ পিটিশনের মূল বক্তব্য জেলের সাজাপ্রাপ্ত এক আসামীর ছবি বিধানসভার মর্যাদা ক্ষুন্ন করে৷ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতার জেল হয়েছিল৷ এমন একজনের ছবি বিধানসভায় মোটেই শোভা পায় না৷
সোমবার তামিলনাড়ু বিধানসভায় প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার প্রতিকৃতি প্রতিকৃতি উন্মোচন করেন স্পিকার পি ধানপাল ৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভেমকে৷ এছাড়াও উপস্থিত ছিলেন এডিএমকের মন্ত্রী ও বিধায়কেরা৷ তবে এদিনের অনুষ্ঠানে দেখা যায়নি শশীকলার ভাইপো দীনাকরণকে ৷ এই অনুষ্ঠান বয়কট করে বিরোধীরা | ডিএমকে, কংগ্রেস সহ বিরোধীরা আগেই অনুষ্ঠান বয়কট করার কথা ঘোষণা করেছিল৷ ফলে তারা এই অনুষ্ঠান থেকে দূরে থাকে৷
বিরোধী দল ডিএমকের অভিযোগ, দুর্নীতির অভিযোগে সাজাপ্রাপ্ত এক আসামীর এই সম্মান মোটেই প্রাপ্য নয়৷ এই অভিযোগে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি উন্মোচন অনুষ্ঠান বয়কট করে তারা৷ বিধানসভা থেকে জয়ললিতার প্রতিকৃতি সরানো নিয়ে ইতিমধ্যে মাদ্রাস হাইকোর্টে পিটিশন দায়ের করেছে ডিএমকে৷ এদিন বিধানসভায় জয়ললিতার প্রতিকৃতি উন্মোচনের কিছুক্ষণ পরই মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করে ডিএমকে৷ পিটিশনের মূল বক্তব্য জেলের সাজাপ্রাপ্ত এক আসামীর ছবি বিধানসভার মর্যাদা ক্ষুন্ন করে৷ আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় জয়ললিতার জেল হয়েছিল৷ এমন একজনের ছবি বিধানসভায় মোটেই শোভা পায় না৷ এদিকে জয়ললিতার প্রতিকৃতি বিধানসভায় রাখা নিয়ে আপত্তির কিছু খুঁজে পাচ্ছে না সরকার পক্ষ৷
সাত ফুট লম্বা ছবিতে আম্মাকে তাঁর ট্রেডমার্ক সবুজ শাড়িতে তুলে ধরা হয়েছে৷ প্রতিকৃতিটি অঙ্কন করেছেন আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ আর মাথিয়াজহাগান৷ এই প্রথম তামিল বিধানসভার দেওয়ালে কোন মহিলার ছবি শোভা পাবে ৷ তামিল বিধানসভায় আরও দশজনের প্রতিকৃতি রাখা আছে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top