News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথিবীর কোনও শক্তিই আমাদের ভারত থেকে ছিন্ন করতে পারবে না, দাবি ফারুক আব্দুল্লা
Image

পৃথিবীর কোনও শক্তিই আমাদের ভারত থেকে ছিন্ন করতে পারবে না, দাবি ফারুক আব্দুল্লা

জম্মু, ১১ ফেব্রুয়ারি(হি.স.): ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক আকবর লোনের একটি মন্তব্যকে ঘিরে গোটা দেশজুড়ে বিতর্কের সৃষ্টি হয়। শনিবার জম্মু ও কাশ্মীরের বিধানসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করতে থাকেন বান্দিপোড় জেলার সোনাওয়ারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক আকবর লোন। রবিবার এই প্রসঙ্গে ড্যামেজ কন্ট্রোলে নামেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আব্দুল্লা। এই বিষয়ে তিনি বলেন, এটি দলের বক্তব্য নয়। আমরা ভারতের অংশ। এবং আমরা ভারতের অংশ হয়েই থাকব। পৃথিবীর কোনও শক্তিই আমাদের ভারত থেকে ছিন্ন করতে পারবে না।
উল্লেখ্য, সুঞ্জওয়ানে সেনা ছাউনিতে জঙ্গি হামলার প্রতিবাদে শনিবার জম্মু ও কাশ্মীরে প্রতিবাদ করে বিজেপি বিধায়করা। তখনই ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলে চিৎকার করতে থাকেন আকবর লোন। এই বিষয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা জুনেদ মাট্টু জানিয়েছেন, এটি দলের বক্তব্য নয়। তবু এই নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্ক অব্যহত।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top