News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটার স্লিপ বা পরিচয়পত্র বাধ্যতামূলক, আজ থেকে শুরু পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া
Image

ভোটার স্লিপ বা পরিচয়পত্র বাধ্যতামূলক, আজ থেকে শুরু পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে সচিত্র ভোটার পরিচয় পত্র কিংবা নির্বাচন কমিশন প্রদত্ত সচিত্র ভোটার স্লিপ প্রযুজ্য হবে৷ অন্যকোন পরিচয় পত্র গ্রহণ করা হবেনা৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যনির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷ সাথে তিনি যোগ করেন, নির্বাচনের ৫ দিন আগে সমস্ত সচিত্র ভোটার স্লিপ বিলি করার কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে৷  পাশাপাশি জানিয়েছেন, ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হবে৷

এদিন মুখ্যনির্বাচন আধিকারিক বলেন, সচিত্র ভোটার স্লিপ প্রত্যেক ভোটারের কাছে নির্বাচনের ৫ দিন আগে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচনের কাজে নিযুক্ত সংশ্লিষ্টদের এই সময়ের মধ্যেই সচিত্র ভোটার স্লিপ বিলি করার কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ তিনি জানান, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রত্যেক ভোটারকে সচিত্র ভোটার পরিচয় পত্র কিংবা নির্বাচন কমিশন প্রদত্ত সচিত্র ভোটার স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে৷ কারণ, অন্য কোন পরিচয় পত্র ভোট দেওয়ার ক্ষেত্রে গ্রহণ করা হবে না৷ তাঁর কথায়, নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করেছে৷

আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে৷ এই প্রক্রিয়া চলবে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত৷ মহকুমা সদর কার্যালয়ের আরও ফ্যাসিলিয়েশন সেন্টারে তারা ভোট দেবেন৷ মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী জানান, ১০ এবং ১১ ফেব্রুয়ারী ভোটের কাজে নিযুক্ত পুলিশ ও টিএসআর আধিকারিক এবং জওয়ানরা ভোট দেবেন৷ আগামীকাল ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত৷ ১১ তারিখ ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷ ১১ তারিখ দুপুরে ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ট ভোট গ্রহণ করা হবে ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের৷ ১২ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময়ে ভোট দেবেন ড্রাইভার, ক্লিনার এবং অন্যান্য কর্মীরা৷ ১০ থেকে ১৩ তারিখ অব্দি যারা ভোট দিতে পারেননি তারা এবং মাইক্রো অবজারভার, ওয়েবকাস্টিং ক্রুরা ১৪ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত সময়ে জেলা ফ্যাসিলিয়েশন সেন্টারে ভোট দেবেন৷ জেলা নির্বাচন আধিকারিকদের তত্ত্বাবধানে জেলা সদর দপ্তরগুলিতে জেলা ফ্যাসিলিয়েশন সেন্টার কাজ করবে৷ সিপাহীজলা জেলার ক্ষেত্রে তা হবে বিশালগড়ে৷

মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দুই হাজারের মতো মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে৷ তিনি জানান, পুরো নির্বাচনী প্রক্রিয়া পর্যপেক্ষণ করার জন্য ২৫ জন পর্যবেক্ষক থাকবেন এবং তারা সবাই ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছে গেছেন৷ এর মধ্যে ২৫ জন সাধারণ পর্যবেক্ষক, ১৯ জন ব্যয় সংক্রান্ত এবং ৮ জন পুলিশ পর্যবেক্ষক রয়েছেন৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top