News Flash

  • Home
  • Uncategorized
  • মন্ত্রী মানিক দের বাড়তি অক্সিজেন কংগ্রেস প্রার্থী
Image

মন্ত্রী মানিক দের বাড়তি অক্সিজেন কংগ্রেস প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭  ফ্রেব্রুয়ারি৷৷ ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসতেই রাজনীতির পারদ উর্ধমুখী৷ ১৮’র নির্বাচনে ত্রিশঙ্কু লড়াই জমে উঠেছে৷ ১৩’র নির্বাচনে মূল প্রতিপক্ষ ছিল শাসক দলের কংগ্রেস৷ রাজনীতির পালাবদলের হাওয়ায় নয়া সমীকরণ উস্কে দিয়েছে ভারতীয় জনতা পাটি৷ পরিবর্তনের দমকা হাওয়া নিজেদের শিবিরে তোলে নিয়ে ২৪ বছরের বামদূর্গ উৎখাত করতে গণতান্ত্রিকভাবে মরিয়া চেষ্টা চালাচ্ছে৷ সারা দেশের মধ্যে দল ভাঙ্গা গড়ার খেলায় তৎপর বিজেপি’র নেতৃত্বরা পাখীর চোখ গেড়েছেন ১০ মজলিশপুর কেন্দ্রটিতে৷ শাসক দলের মনোনীত প্রার্থী রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ একাধিক দপ্তরের মন্ত্রী মানিক দে৷ বিজেপি দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবনেতা সুশান্ত চৌধুরী৷ কংগ্রেস ট্রামকার্ড হিসাবে ব্যবহার করছেন প্রার্থী হিসাবে এন এস ইউ আইর প্রাক্তন স্টেট কোন অর্ডিনেটর তথা যুবনেতা রাজীপ গোপ৷ গত নির্বাচনে ২৯২৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন শাসক দলের প্রার্থী মানিক দে৷

জাতীয় রাজনীতিতে অন্যতম আলোচ্য বিষয় ত্রিপুরার বিধানসভা নির্বাচন৷ সারা দেশে কমিউনিস্ট আন্দোলনের রুগ্ণ অবস্থা৷ ক্ষুদ্র রাজ্য ত্রিপুরার ২৪ বছরের বামদূর্গ উৎখাতে বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্ব পুরো শক্তি নিয়ে ঝাপিয়েছেন৷ স্বাধীনত্তোর দেশে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পর কেউ প্রথম এমনভাবে মাঠে নেমেছে? ১৪’র লোকসভা নির্বাচন শেষে মোদী ম্যাজিকে ১৯টি রাজ্য বিজেপি’র দখলে৷ ২০ তম রাজ্য হিসাবে ত্রিপুরা দখল করতে কসরত চালাচ্ছে৷ বামফ্রন্ট অষ্টম বামফ্রন্ট সরকার গঠন করে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা ধরে রাখতে  ঝাপিয়েছে৷ অন্যদিকে কংগ্রেস দলও হারানো জমি পুনরুদ্ধার করতে মাঠে সক্রিয় ভূমিকা নিয়েছে৷

১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রটিতে ৫৭টি বুথে জনসংযোগ স্থাপনে বিরোধী শিবির থেকে এককদম এগিয়ে রয়েছে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা৷ মজলিশপুরে দীর্ঘদিনের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক দল বিজেপি’কে বয়কট করবেন গণদেবতারা৷ ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবী করেছেন বামফ্রন্ট মনোনীত প্রার্থী তথা অন্যতম মন্ত্রী মানিক দে৷ তাঁর অভিযোগ, বিজেপি বহিরাগত দলত্যাগী, জনবর্জিত, যুবা বিদ্বেষী প্রার্থী দিয়ে প্রচার করলেও কোন লাভ হবেনা বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ ১৩’র নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ২৯২৯ ভোটের ব্যবধান রেখে জয়ের মার্জিন দ্বিগুন বাড়বে, দাবী করেছেন মানিক দে৷

কংগ্রেস মনোনীত প্রার্থী রাজীপ গোপ ১৩’র জয় ও পরাজয়ের ফ্যাক্টর কমিয়ে আনতে মাঠঘাট চষে বেড়াচ্ছেন৷ গত নির্বাচনে কংগ্রেসের বিজিত প্রার্থী বিজেপি’তে মিশে গিয়েছেন৷ দলের ভাঙ্গন ও বিজেপি’র উত্থান রোধ করে বামফ্রন্টের বিরুদ্ধে নির্বাচনী লড়াইকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন বলে দাবী করেছেন রাজীপ গোপ৷ ৬০ মাস জনগনের সেবা করার জন্য গণদেবতাদের আহ্বান জানিয়েছেন রাজীপ গোপ৷

রাজ্যের লড়াকু যুবনেতা সুশান্ত চৌধুরী বামফ্রন্ট মনোনীত প্রার্থী তথা মন্ত্রী মানিক দে’র বিরুদ্ধে লড়াই করতে নেমে জনগনের সাড়া পাচ্ছেন৷ সম্প্রতি ৫৭ টি বুথে ব্যাপক ভোটে জয়ী হওয়ার জন্য জনসংযোগ সেরে নিয়েছেন৷ ৪৫,৫৫৫ জন গনদেবতারা ভাজপাকে সুযোগ দেবেন, ভোট প্রচারে গিয়ে আত্মসন্তোষ ব্যক্ত করেছেন বিজেপি’র প্রার্থী সুশান্ত চৌধুরী৷

অবাম ভোট বিভাজন মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জয়ের বড় ফ্যাক্টর৷ গত নির্বাচনের তুলনায় নতুন ভোটের আনুমানিক ৩ হাজার বৃদ্ধি পেয়েছে৷ অবাম শিবিরের দুই যুবনেতা এবং শাসক দলের পোড় খাওয়া নেতা তথা মন্ত্রীর লড়াইয়ে শেষ হাসি কার? চলছে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top