News Flash

  • Home
  • Uncategorized
  • বহিরাগতদের সম্পর্কে রাজ্যবাসীকে ফের সতর্ক করলেন মানিক সরকার
Image

বহিরাগতদের সম্পর্কে রাজ্যবাসীকে ফের সতর্ক করলেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ নির্বাচন যত এগিয়ে আসছে বহিরাগতদের সম্পর্কে সচেতন করার তাগিদ

বুধবার কৈলাসহরে বামফ্রন্টের সমাবেশ বক্তব্য রাখেন মখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

সিপিএমের আরো বেড়েছে৷ নির্বাচনী জনসভায় সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার বহিরাগতদের সম্পর্কে রাজ্যবাসীকে আবারও সচেতন করেছেন৷  তাঁর কথায়, নিজ নিজ এলাকায় অপরিচিত কাউকে দেখা মাত্রই পুলিশকে জানান৷ সন্দেহজনক কাউকে ঘোরা ফেরা করতে দেখলেই তার প্রতি নজর দিন৷ কারণ, মানিক সরকার মনে করছেন ভোটের দিন বহিরাগতরা নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিতে পারেন৷

বুধবার কৈলাসহরে নির্বাচনী জনসভায় ভাষণে মানিক সরকার বলেন, বাইরে থেকে বহু মানুষ প্রতিদিন রাজ্যে আসছেন৷ তাঁর মতে, বহিরাগতরা নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিতে পারে৷ তাই তাঁর পরামর্শ, নিজ নিজ এলাকায় অপরিচিত লোক দেখলেই বিষয়টি পুলিশের নজরে নিয়ে যাবেন৷ কাউকে সন্দেহজনক ঘোরা ফেরা করতে দেখলেই তার প্রতি নজরদারি বাড়াবেন৷ রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখার দায়িত্ব জনগণকেও নিতে বলেছেন মানিক সরকার৷

পৃথক রাজ্য সম্পর্কেও এদিন তিনি সমালোচনায় মুখর হয়েছেন৷ আইপিএফটিকে বিঁধতে গিয়ে তিনি বিজেপিকেও একহাত নিয়েছেন৷ তাঁর কথায়, রাজ্যকে দু-টুকরো করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত সেই আইপিএফটির সাথেই নির্বাচনী আঁতাত করেছে বিজেপি৷ তাঁর দাবি, রাজ্যের শান্তি, সম্প্রতি এবং ঐক্যের বাতাবরণ নষ্ট করার জন্যই এই আঁতাত হয়েছে৷ তবে, তাঁর বিশ্বাস রাজ্যবাসী এই আঁতাতকে প্রত্যাখ্যান করবেন৷

মানিক সরকার বিজেপির প্রতিশ্রুতিগুলি একটাও পূরণ হবেনা বলে দাবি করেন৷ তাঁর বক্তব্য, ২০১৪ লোকসভা নির্বাচনের আগেও বিজেপি বহু প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু, কোনটাই পূরণ করেনি বিজেপি৷ এরাজ্যেও ক্ষমতা দখলে প্রতিশ্রুতি বন্যা হইয়ে দিয়েছে বিজেপি৷ একইভাবে এরাজ্যের ক্ষেত্রেও তারা কোন প্রতিশ্রুতি পালন করবেন না বলে দাবি করেন মানিক সরকার৷

তিনি জোর গলায় বলেন, একমাত্র বামফ্রন্ট প্রতিশ্রুতি দিলে তা পূরণ করার ক্ষমতা রাখে৷ রাজ্যের উন্নয়নে এখন পর্যন্ত বামফ্রন্টই সফল হয়েছে৷ আগামীদিনেও এই কর্মধারা বজায় থাকবে বলে আশ্বাস দিয়েছেন মানিক সরকার৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top